Posted on: September 15, 2026 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

“সব কিছুতেই খুঁজবো কারণ,/অন্ধ ভাবে মানবো না। বিজ্ঞান কে বইয়ের পাতায়/বন্দী করে রাখবো না।”

হাঁসখালি ব্লক বিজ্ঞান সভা–২০২৬
—————————————-
বিজ্ঞানচর্চা, কৌতূহল ও উদ্ভাবনী চিন্তার প্রসারে প্রজ্ঞা অন্বেষণ পরিষদের উদ্যোগী।

১১ সেপ্টেম্বর ২০২৬ স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণ দিবস উপলক্ষে প্রজ্ঞা অন্বেষণ পরিষদের উদ্যোগে রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার অন্তর্গত বগুলা–২ পঞ্চায়েতের ভবানীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাড়ম্বরে অনুষ্ঠিত হল হাঁসখালি ব্লক বিজ্ঞান সভা–২০২৬ এবং বিজ্ঞানভিত্তিক বিজ্ঞান প্রদর্শনী।

এই বিজ্ঞান সভার মূল উদ্দেশ্য ছিল গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, যুক্তিবাদী চিন্তাভাবনা, কৌতূহল, সৃজনশীলতা ও উদ্ভাবনী মানসিকতা গড়ে তোলা এবং সমাজের সর্বস্তরে বিজ্ঞানচর্চার প্রসার ঘটানো।

অনুষ্ঠানে রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী অসীম বিশ্বাস মহাশয়ের সশ্রদ্ধ উপস্থিতি ছিলেন এবং বিজ্ঞান প্রসারের উদ্দেশ্য বক্তব্য দেন। এবং তিনি বলেন—

«“গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। আগামিদিনে হাঁসখালি ও সংলগ্ন এলাকায় বিজ্ঞানচেতনার সার্বিক প্রসারে প্রজ্ঞা অন্বেষণ পরিষদের এই উদ্যোগ এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”»

🏆 মেঘনাদ সাহা স্মারক সম্মান–২০২৬

প্রজ্ঞা অন্বেষণ পরিষদের পক্ষ থেকে মাননীয় বিধায়ক শ্রী অসীম বিশ্বাস মহাশয়কে তাঁর বিশেষ অবদান ও উপস্থিতির স্বীকৃতিস্বরূপ “মেঘনাদ সাহা স্মারক সম্মান–২০২৬” প্রদান করা হয়।

এছাড়াও বিজ্ঞানচর্চা ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়—

বিজ্ঞান প্রদর্শনী :

ফতেপুর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্ররা তৈরি করেছে বৃষ্টির জল সংরক্ষণ মডেল। পৃথিবীর বয়স যত বাড়ছে তত কমছে ভূগর্ভস্থ পানীয় জল। সেকথা মাথা রেখে।

অষ্টম, নবম, দশম ও একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এই বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। হাঁসখালি ব্লকের ১৫টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক মডেল, প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা নিয়ে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক মডেল ও প্রকল্প শ্রেণিভিত্তিকভাবে বিচার করা হয়। তাঁদের মধ্যে বিজ্ঞানকে শুধু পাঠ্যবিষয় হিসেবে নয়, বরং জীবন ও সমাজকে বোঝার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গ্রহণ করার আগ্রহ লক্ষ্য করা যায়।

হারানচন্দ্র শরৎচন্দ্র শ্রীকৃষ্ণ বালিকা বিদ্যাপীঠের দশম ছাত্রীরা তৈরি করে। বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বিভিন্ন গ্যাসের আবরণ। উচ্চতার সঙ্গে তাপমাত্রা ও গ্যাসের বৈশিষ্ট্য পরিবর্তিত হওয়ায় বায়ুমণ্ডলকে প্রধানত ৫টি স্তরে ভাগ করা হয়।

অনুষ্ঠান সফলভাবে করার জন্য ভবানীপুর উচ্চ বিদ্যালয় (উচ্চমাধ্যমিক)-কে প্রজ্ঞা অন্বেষণ পরিষদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কুমকুম ভট্টাচার্য্য সম্মাননা গ্রহণ করেন।

হরিতলা তারকদাস বিদ্যাপীঠ এর অষ্টম শ্রেণির ছাত্ররা তৈরি করে।ভবিষ্যতের স্মার্ট হোম হবে এমন এক বাড়ি, যেখানে প্রযুক্তি শুধু আমাদের নির্দেশ পালন করবে না—বরং আমাদের প্রয়োজন বুঝে আগে থেকেই সাহায্য করার চেষ্টা করবে।

বিজ্ঞান প্রসারই আমাদের অঙ্গীকার। 

প্রজ্ঞা অন্বেষণ পরিষদের মূল লক্ষ্য— বিজ্ঞানকে মানুষের কাছে, মানুষের চিন্তায় এবং সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া।

বিজ্ঞান কেবল পরীক্ষাগার বা পাঠ্যবইয়ের বিষয় নয়; বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অযৌক্তিক ধারণার পরিবর্তে যুক্তি, প্রমাণ, পর্যবেক্ষণ ও অনুসন্ধিৎসু মন গড়ে তোলাই একটি বিজ্ঞানমনস্ক সমাজের ভিত্তি।

প্রজ্ঞা অন্বেষণ পরিষদের সভাপতি তন্ময় বিশ্বাস বলেন—
বিজ্ঞানের প্রতি ভালোবাসা তৈরি হয় প্রশ্ন করার মধ্য দিয়ে। একটি শিশু যখন কেন প্রশ্ন করে, তখনই তার বিজ্ঞানচর্চার সূচনা হয়। আমাদের লক্ষ্য সেই প্রশ্ন করার সাহসকে উৎসাহিত করা। শহরের পাশাপাশি গ্রামবাংলার প্রতিটি ছাত্রছাত্রীর কাছে বিজ্ঞানচর্চার সুযোগ পৌঁছে দিতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাব।

তিনি আরও বলেন, বিজ্ঞানকে সহজ ভাষায় মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান শেখার সুযোগ তৈরি করাই পরিষদের অন্যতম প্রধান লক্ষ্য।

পরিষদের চেয়ারম্যান প্রশান্ত বিশ্বাস বলেন—
বিজ্ঞানমনস্ক প্রজন্মই আগামী দিনের শক্তিশালী সমাজ গড়তে পারে। আমরা চাই, আমাদের ছাত্রছাত্রীরা শুধু বইয়ের উত্তর মুখস্থ করবে না—তারা প্রশ্ন করবে, পরীক্ষা করবে, ভুল থেকে শিখবে এবং নিজের চিন্তা দিয়ে নতুন কিছু আবিষ্কারের চেষ্টা করবে।
তিনি আরও জানান, আগামী দিনে হাঁসখালি ও পার্শ্ববর্তী অঞ্চলের আরও বেশি বিদ্যালয় ও শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বগুলা হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র রুদ্র বিশ্বাস তৈরি করে চন্দ্রযান ৩-এর মডেল। সাম্প্রতিক সময়ে চন্দ্রাভিযান-সহ মহাকাশে একাধিক সাফল্য পেয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সে কথা মাথায় রেখে।

প্রজ্ঞা অন্বেষণ পরিষদের সেক্রেটারি অপূর্ব বিশ্বাস বলেন—
বিজ্ঞান প্রসার ও প্রচার আমাদের কাছে শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। প্রত্যন্ত এলাকার প্রতিটি ছাত্রছাত্রীর মধ্যে বিজ্ঞানচেতনা পৌঁছে দিতে আমরা কাজ করতে চাই। বিজ্ঞান প্রদর্শনী, বিজ্ঞান সভা, হাতে-কলমে পরীক্ষণ এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসু মন তৈরি করাই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন—

«“আজকের প্রদর্শনীতে যে সমস্ত ছাত্রছাত্রী নিজেদের চিন্তা, মেধা ও পরিশ্রম দিয়ে মডেল তৈরি করেছে, তারাই আমাদের স্বপ্ন”। 

প্রজ্ঞা অন্বেষণ পরিষদ বিশ্বাস করে—
“প্রশ্ন থেকেই বিজ্ঞানের সূচনা, বিজ্ঞান থেকেই জ্ঞানের বিকাশ, আর জ্ঞান থেকেই গড়ে ওঠে উন্নত ও বিজ্ঞানমনস্ক সমাজ।”

তাই বিদ্যালয় পর্যায় থেকেই বিজ্ঞানচর্চাকে আরও আকর্ষণীয় ও বাস্তবমুখী করে তোলা, কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে যুক্তিবাদী চিন্তার প্রসার ঘটানো এবং গ্রামবাংলার প্রতিভাবান ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও গবেষণার প্রতি আগ্রহী করে তোলাই পরিষদের অন্যতম প্রধান লক্ষ্য। 

প্রজ্ঞা অন্বেষণ পরিষদ
★ সভাপতি: তন্ময় বিশ্বাস
★ চেয়ারম্যান: প্রশান্ত বিশ্বাস
★ সেক্রেটারি: অপূর্ব বিশ্বাস
★ ইনিশিয়েটর-ডিরেক্টর: প্রতীক মণ্ডল
★ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ম্যানেজার: প্রতাপ মণ্ডল
★ মেম্বার ইন-চার্জ: শাশ্বত বিশ্বাস
★ কো-ট্রেজারার: প্রিন্স বিশ্বাস
★ এক্সাম ইন-চার্জ: অরিন্দম দাস
★ এক্সামিনেশন কো-অর্ডিনেটর: হিমাংশু রায়

বিজ্ঞান প্রসার ও প্রচারে—আজকের উদ্যোগ, আগামীর বিজ্ঞানমনস্ক সমাজ।

——————————–
সহযোগি ও আমন্ত্রিত সদস্য

1. নীলরতন চক্রবর্তী, সহ-সভাপতি বিজ্ঞান দরবার
2. জয়দেব দে, সম্পাদক – বিজ্ঞান অন্বেষক পত্রিকা। 

E-Mail: bijnandarbar1980@gmail.com
Website: www.bigananneswak.org.in


Spread the love

Leave a Comment