Posted on: September 23, 2026 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

গত 20-শে সেপ্টেম্বর’ 2026, রবিবার, বারাকপুর নোনাচন্দন পুকুর-এ কল্লোল রায়ের বাড়ির হল ঘরে বিশ্ব নদী দিবস উপলক্ষে বিজ্ঞান পত্রিকা প্রকাশ (কৃত্রিম বুদ্ধিমত্তা : এ আই, বিজ্ঞান অন্বেষক পত্রিকার বিশেষ সংখ্যা) এবং নদী ও জল বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পরিচয় পর্বের পরে বিশিষ্ট বিজ্ঞান লেখক সুরেশ কুন্ডুর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রয়াত সুরেশ কুন্ডুর লেখা বইগুলি ও তাঁর বিজ্ঞান চেতনার ভাবনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলেই একমত হন। পরিবেশকর্মী বিজ্ঞানবন্ধু ভট্টাচার্য পরিবেশ বিষয়ক একটি গান পরিবেশন করেন।

এরপর বিজ্ঞান অন্বেষক পত্রিকার কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষ সংখ্যাটি প্রকাশ করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্পাদক মন্ডলীর সদস্য পান্না মানি। আনুষ্ঠানিকভাবে বিভিন্ন লেখকরা এই সংখ্যাটি প্রকাশ করেন। সম্পাদক প্রবীর বসু তার বক্তব্যে বলেন, বিজ্ঞান অন্বেষক পত্রিকার প্রতিটি সংখ্যার লেখকদের জন্যই পত্রিকার গুণগত মান বৃদ্ধি পাচ্ছে। প্রতিটি লেখা লেখা যত্ন সহকারে প্রুফ দেখে পাঠান।

আগামী দিনে আমরা বেশি বেশি করে আরো নতুন নতুন লেখকদের আহ্বান জানাচ্ছি যে আপনারা পত্রিকায় লিখুন। পত্রিকার সম্পর্কে মতামত দিন, পত্রিকা নিয়ে সমালোচনা করুন। বিজ্ঞান চেতনা প্রসারের জন্যই এই পত্রিকা।

সদস্য শ্রীমানি জানান, আগামী দিনে আমরা পত্রিকাটির প্রচার সংখ্যা আরো বৃদ্ধি করার জন্য সকলের সহযোগিতা চাই।

 দ্বিতীয় পর্যায়ে চারজন প্রধান বক্তা বক্তব্য রাখেন 

1. কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বলেন ড. মানস প্রতিম দাস। কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্বব্যাপী যে প্রচার, এ বিষয়ে বিস্তারিত বলেন।

এছাড়াও এবিষয়ে মতামত দেন সপ্তর্ষি চ্যাটার্জি, তনুশ্রী গোস্বামী, বিপ্লব রায়, অসীম বসাক, শিব শংকর পালিত, প্রাক্তন প্রধান শিক্ষিকা অন্নপূর্ণা সাধুখাঁ, বিজ্ঞান বন্ধু ভট্টাচার্য, বঙ্কিম দত্ত সহ আরো অনেকে। বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব সহ আলোচনা সভা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

2. দ্বিতীয় বক্তা প্রদীপ সেনগুপ্ত। 

শ্রীসেনগুপ্ত একজন বিশিষ্ট জলবিজ্ঞানী। দীর্ঘ ৪০ বছরের বেশি জল নিয়ে গবেষণা করছেন।

3. তৃতীয় বক্তা নদী গবেষক অনুপ হালদার। শ্রী হালদার একজন ক্ষেত্র সমীক্ষক। ‘আন্তর্জাতিক নদী ও ভারত’ এবিষয়ে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে গবেষণা করছেন। আন্তঃসীমান্ত নদীগুলো নিয়ে তিনি দীর্ঘ অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। অত্যন্ত সুন্দরভাবে এই নদীগুলির বিভিন্ন অভিজ্ঞতার কথা ব্যাখ্যা করেন। বিভিন্ন প্রশ্নের উত্তরের মাধ্যমে এই পর্বটি খুবই প্রাণবন্ত হয়ে ওঠে।

4. চতুর্থ বক্তা অধ্যাপক পিনাকী আচার্য। ফরাক্কা চুক্তির ভবিষ্যৎ ও জল যন্ত্রণা নিয়ে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখেন।

পরিবেশ বান্ধব মঞ্চ, বারাকপুর-এর পক্ষে তাপস বিশ্বাস পরিবেশ দূষণ ও পরিবেশ বিপর্যয়ের জন্য আক্ষেপ প্রকাশ করেন । এ বিষয়ে সকলকে সচেতন আহবান জানান। বাস্তুতান্ত্রিক সংহতি আন্দোলনের পক্ষে সঞ্জয় দাস পরিবেশের বিভিন্ন বিপর্যয়গুলির কথা উল্লেখ করে আগামী দিনে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেন। বাস্তু তান্ত্রিক সংহতি আন্দোলন নিয়ে ইশতেহারটি নিয়ে সকলের মতামত আহবান করেন।

বিজ্ঞান দরবারের পক্ষে জয়দেব দে বলেন আগামী দিনে আরো বেশ কয়েকটি বই প্রকাশের কথা তিনি ঘোষণা করেন – 

ক) ভারতের আন্তঃসীমান্ত নদী 

খ ) সবকিছুতেই খুঁজবো কারণ 

গ ) পাখি নিয়ে প্রবন্ধ সংকলন ।

একটি প্রশ্নের উত্তরে তিনি জানান, আগামী নভেম্বরের মধ্যেই তিনটি বই প্রকাশ করা হবে। পশ্চিমবঙ্গের সর্বত্র বই মেলায় বিজ্ঞান অন্বেষক পত্রিকা ও বিজ্ঞানের বইয়ের স্টল করা হবে।

সভাপতি ড. গোপালকৃষ্ণ গাঙ্গুলি সকলকে অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। পত্রিকার গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান। আগামী দিনে সকলকে আরো বেশি সক্রিয় হবার আহ্বান জানান।

 দুপুর ২:৩০ নাগাদ সভার কাজ শেষ হওয়ার পর একসাথে দুপুরের খাবার খাওয়া হয়।

 অনুষ্ঠানে বিজ্ঞানের পত্র-পত্রিকা ও বিজ্ঞানের বইয়ের স্টলের আয়োজন করা হয়। সারাদিনই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা (বর্ধমান, বাঁকুড়া, নদীয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হুগলি, ২৪ পরগনা উত্তর ও দক্ষিণ, মেদিনীপুর) থেকে বিজ্ঞান ও পরিবেশ কর্মীরা, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র -ছাত্রীরা রা অংশগ্রহণ করেন।

প্রতিবেদক : জয়দেব দে।


Spread the love

Leave a Comment