Posted on: August 22, 2026 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

Scientists are born in the classroom!” 

বিদ্যালয়ের শ্রেণীকক্ষই হলো সেই জায়গা, যেখানে জন্ম নেয় ভবিষ্যতের বিজ্ঞানীরা। ঠিক যেমনটা ঘটেছিল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রখ্যাত বিজ্ঞানী ডঃ এ. পি. জে. আবদুল কালামের জীবনে!

তাঁর তামিল শিক্ষক যেদিন শ্রেণীকক্ষে বুঝিয়েছিলেন “পাখি কীভাবে ওড়ে”, ঠিক সেদিন থেকেই কালাম স্যারের মনে রোপিত হয়েছিল রকেট সায়েন্টিস্ট হওয়ার বীজ। একজন শিক্ষকের সেই দিনের পাঠদানই বদলে দিয়েছিল ভারতের মহাকাশ গবেষণার ইতিহাস! 

শিক্ষক হিসেবে আমি বিশ্বাস করি, আমাদের সঠিক পাঠদানই পারে একটি কুসংস্কারমুক্ত ও যুক্তিভিত্তিক বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তুলতে।

দেশের বিজ্ঞান শিক্ষাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে Regional Institute of Education (RIE), Bhubaneswar ২০২৪ থেকে শুরু করেছে একটি অত্যন্ত অভিনব উদ্যোগ — Diploma in Science Education (DSE) Programme!

সৌভাগ্যবশত, আমিও এই অত্যন্ত মূল্যবান প্রোগ্রামের একজন গর্বিত অংশগ্রহণকারী!

গত ১০ – ১৪ আগস্ট অনুষ্ঠিত হয়ে গেল এই কোর্সের প্রথম Offline Contact Programme। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা—এই চার রাজ্য থেকে আসা প্রায় ৩৪ জন শিক্ষক ও শিক্ষার্থীর সাথে ফেস-টু-ফেস সেশনে যুক্ত থাকার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ! 

কেন এই প্রোগ্রামটি শিক্ষক হিসেবে আপনাকে নতুন করে ভাবাবে?

Hybrid Mode: অনলাইন তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি দারুণ অফলাইন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা।

 Hands-on Learning: গতানুগতিক মুখস্থ বিদ্যার বদলে শ্রেণীকক্ষে সহজ ও আনন্দদায়ক উপায়ে বিজ্ঞান শেখানোর পেডাগোজি।

 জাতীয় শিক্ষা নীতি 2020 ও একবিংশ শতাব্দীর এর আধুনিক শিখন দক্ষতাকে এই কোর্স টি চমৎকারভাবে একত্রিত করেছে।

প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাই প্রিয় বন্ধু Chanchal Maity স্যারকে—এই চমৎকার প্রোগ্রামটি সম্পর্কে আমাকে জানানোর জন্য।

আর বিশেষ ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই Samarendra Roy স্যারকে, যাঁর অমূল্য সহযোগিতা ও সাহায্য ছাড়া এই প্রোগ্রামে আমার অংশগ্রহণ করাই অসম্ভব ছিল ! 

#ScienceEducation #APJAbdulKalam #ScientificTemperament #RIE_Bhubaneswar #DiplomaInScienceEducation #TeacherTraining #HandsOnLearning #ExperientialLearning #STEMEducation #FutureScientists #InquiryBasedLearning

লেখিকা : শ্রীমতী রিঙ্কু দাস, বিজ্ঞান লেখিকা ও পদার্থ বিজ্ঞানের শিক্ষিকা। 


Spread the love

Leave a Comment