পরিচিতি এর সাথে অনেক দিন থেকেই, তবুও চাপা একটা আতঙ্ক থেকেই যায়। নিপার সাথে এদের পরিবারকেও চিনি এবং জানি বংশধর-কেও। এ বছর ২০২৬ সালে দুজন নার্স সংক্রামিত হয় উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে। সংক্রমণের কারণ হিসেবে দুটি বিষয় দেখানো হয়। একদিক বলে, ওই নার্স দুজন বাংলাদেশ লাগোয়া নদিয়ায় গিয়েছিলেন। অন্যদিকে গবেষকরা জানান যে, ওরা ডিউটিরত অবস্থায় এক রোগীর সংস্পর্শে এসেছিলেন, সংক্রমণ সেখান থেকেই। তবে নিপা ভাইরাস এর সাথে আমাদের প্রথম পরিচিতি ঘটে মাত্র কয়েক বছর আগে বছরটা ছিল ১৯৯৮। এই বছর-ই মালয়েশিয়ায় খামারে রহস্যজনক ভাবে শুয়োর মারা পড়তে থাকে। শুয়োর গুলোর মধ্যে লক্ষণ হিসেবে দেখা যায় মুখ হাঁ করে শ্বাস নিতে আর স্নায়ুর অস্বাভাবিকতা এবং সবথেকে আশ্চর্যের এরা খুব চেঁচামেচি করত। গবেষকরা বলেন ‘বার্কিং পিগ’। বোঝা যায় শুয়োর গুলো অজানা ভাইরাসে আক্রান্ত হয়েছে। কিন্তু সেটা কি, প্রথমে ইবোলা ভাইরাস বলা হলেও, পরে বোঝা যায় নিপা ভাইরাস। মালয়েশিয়ায় এল নিনোর প্রভাব এবং বন উজাড়ের ফলে বাদুড়ের ফলের গাছগুলো হঠাৎ কমে যায়। ফলত বাদুড় গুলো খাবারের খোঁজে মানব বসতি এবং কৃষিক্ষেত্রের কাছে চলে আসে। সেই সময়ই, তারা আবার খাবারের লোভে ঢুকে পড়ে শুয়োরের খামারে। তখনই ভাইরাসের কণা শুয়োরের খাবারে এবং জলে মেশে। আর সেই দূষিত জল ও খাবার থেকেই তা ছড়িয়ে পড়ে শুয়োরের দেহে। প্রার্দুভাব নিয়ন্ত্রণের জন্য, মালয়েশিয়ার কর্তৃপক্ষ আক্রান্ত খামারগুলিতে দশ লক্ষের বেশি সুস্থ ও অসুস্থ শুয়োর গুলোকে গনকারে হত্যা করেন। এরপরে নিপা ভাইরাস হানা দেয় সিঙ্গাপুরে, সেই শুয়োর আর বাদুড়। পরের বার বাংলাদেশ, তবে সেখানের চিকিৎসকরা প্রথমে লক্ষণ দেখে জাপানি এনসেফালাইটিস বলে বসেন। পরে ভুল ভাঙে, কিন্তু তার আগেই বেশ কিছু মৃত্যু ঘটে। তবে এবার নাকি খেজুর রস আর তাড়ি থেকে সংক্রমণ। এতক্ষণ তো নিপার হানা নিয়ে অনেক কথা হল, কিন্তু এই নিপা নামটি আসলো কোথা থেকে ?

মালয়েশিয়ান উপদ্বীপের একটি গ্রামের নাম হল সুঙ্গাই নিপাহ। জানা যায় এই গ্রামেই নাকি প্রথম হানা দেয় নিপা ভাইরাস। কিন্তু সবার কাছে তখন এই ভাইরাসের নাম অজানাই ছিল। পরে ১৯৯৯ সালের মার্চ মাসের মধ্যে, মালয় বিশ্ববিদ্যালয়ের গবেষকরা রোগীদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড নমুনা থেকে পূর্বে অজানা একটি ভাইরাসকে সফল ভাবে শনাক্ত করেন। শনাক্তকরণ তো হল নাম কি দেওয়া যায়! গবেষকরা এটির জেনেটিক এবং কাঠামোগত ভাবে বিশ্লেষণ করার পর হেন্দ্র্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একটি প্যারামাইক্সোভাইরাস হিসেবে চিহ্নিত করেছিলেন। আর তারপর এটির নাম দেন নিপা ভাইরাস ওই সুঙ্গাই নিপাহ গ্রামের নাম অনুসারে। সবই ঠিক কিন্তু কারন হিসেবে প্রতিবার বাদুড়ই কেন?
নিপা ভাইরাসটি প্যারামিক্সোভাইরিডি পরিবারের, হেনিপাভাইরাস গণের অন্তর্গত, একই গ্রুপে হেন্দ্র্রা ভাইরাস অন্তর্ভুক্ত। এর রয়েছে ৬ টি প্রোটিন জিন এন, পি, এম, এফ, জি, এল। এর মধ্যে মালয়েশিয়ায় পাওয়া গেছে নিপা এম। নিপা বি যা মিলেছিল বাংলাদেশে, আর ভারতে মিলেছে নিপা আই। এই পর্যন্ত গোটা বিশ্বে ৭৫৪ জন নিপা আক্রান্তের মধ্যে ৪৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭১ শতাংশ মৃত্যু ঘটেছে বাংলাদেশে। শিলিগুড়ি ও নদিয়া মিলিয়ে পশ্চিমবঙ্গে এ পর্যন্ত নিপা আক্রান্ত মৃতের সংখ্যা ৫৪। ভারতবর্ষে নিপা ভাইরাসের জিনোম মানচিত্রের সাথে বাংলাদেশের ভাইরাসের জিনোম মানচিত্র দেখলে বোঝা সম্ভব উৎস দুই ক্ষেত্রেই একই সেই বাদুড়-ই।
লেখিকা – ওস্পিতা পাত্র
গবেষিকা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ।
উৎস – 1) Nipah Virus Source in West Bengal Unclear: Investigators Probe Bangladesh Link https://www.downtoearth.org.in/health/source-of-nipah-infection-in-west-bengal-still-unclear-as-investigators-examine-possible-bangladesh-link.
2)https://www.ndtv.com/health/new-nipah-vaccine-proves-safe-triggers-antibodies-in-phase-1-results-lancet-study-9890046
3) সব বাদুড়কে বিপজ্জনক ভাবার কারণে নেই। https://aaroananda.com/social/article/10984670
