এই বর্ষায় সমগ্র হিমালয়ের জম্মু-কাশ্মীর থেকে শুরু করে হিমাচল, উত্তরাখণ্ড হয়ে দার্জিলিং, সিকিম পর্যন্ত প্রাণ-প্রকৃতির বিপর্যয় আমরা দেখেছি। একই সাথে লাদাখ সহ দেশের প্রাণ-প্রকৃতির অধিকার রক্ষার আন্দোলনের উপরে নৃশংসতা চাক্ষুষ করেছি। লাদাখে চারজন আন্দোলনকারীকে শহীদ হতে হয়েছে দেশেরই প্রশাসনের হাতে প্রাণ-প্রকৃতির অধিকার রক্ষা করতে গিয়ে। আমাদের সকলের প্রিয় সোনম ওয়াংচুক সহ আরও অনেককে বন্দী করা হয়েছে আজ এক মাসের উপরে।
আগামী ৯ই নভেম্বর রবিবার, কোলকাতা বাগবাজার বাটার সামনে একটি শান্তিপূর্ণ প্রতিবাদী জমায়েত হবে।সকলকে এই কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানাই।
ওইদিন ১২ ঘণ্টার প্রতীকী অনশনে যে যেখান থেকে পারি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা এবং সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা অনশনের সমাপ্তি পর্যন্ত বাগবাজার বাটা মোড়ে আমরা অবস্থান করবো। আসুন আমরা আমাদের প্রাণ-প্রকৃতির জন্য, হিমালয়ের জন্য, লাদাখের অধিকার রক্ষার আন্দোলন, চারজন শহীদ এবং গ্রেপ্তার হওয়া সোনম ওয়াংচুক সহ লাদাখ আন্দোলনকারীদের মুক্তির জন্য জোরালো প্রতিবাদে মুখর হই।
*FOLFON (WEST BENGAL)* এর পক্ষ থেকে
Surajit Chakrabartty
Santosh Sen
Rimpa Dana
Kakali Chattaraj
#SaveHimalayas #saveladakh #savenature #freesonamwangchuk #6thSchedule #StatehoodForLadakh
