Posted on: July 1, 2025 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

নোয়াই নদী যাত্রা। উত্তর ২৪ পরগনার বর্তির বিল থেকে শুরু হয়ে বারাসাত, মধ্যমগ্রাম, নব ব্যারাকপুর, রাজারহাটের বিস্তীর্ণ এলাকা অতিক্রম করে নদীটি হাড়োয়া গাঙে্ গিয়ে মিশেছে। বিস্তীর্ণ এই নদী অববাহিকায় বসবাস করেন কয়েক লক্ষ মানুষ। এই নদীর দুপাশে আনুমানিক তিন লক্ষ হেক্টর কৃষি জমি আছে। প্রাণ জুড়ানো ও নয়নাভিরাম লাবণ্য থাকার কারণেই হয়তো এর নাম হয়েছিল লাবণ্যমতী তবে তা আজ ইতিহাস। এ নাম শুধুমাত্র বইয়ের পাতাতেই সীমাবদ্ধ আছে স্থানীয় কিছু পুরনো মানুষ ছাড়া এ নাম জানা নেই কারো। নদী পাড়ের মানুষেরা আজ নোয়াই খাল বলে ডাকেন।লাবণ্য হারিয়ে নদীটি আজ অ্যাসিড খালে পরিণত হয়েছে। নদীর দুপাশে থাকা (ব্যারাকপুর থেকে মধ্যমগ্রাম) এই অংশটুকুর মধ্যেই আনুমানিক ২০০টির কাছাকাছি গেঞ্জিকাপড় রঙের কারখানা, অ্যাসিড ফ্যাক্টরি, ব্যাটারী ফ্যাক্টরি, মহিষের খাটাল, প্লাস্টিক কারখানা সহ, বেনামী আরও অজস্র কারখানা গজিয়ে উঠেছে নদী পাড়ে। কারখানার ব্যবহৃত সব জলই বিনা ট্রিটমেন্টে মেশানো হচ্ছে নদীতে। আর তাতেই প্রতিদিনই বদলে যাচ্ছে নদীর রং কখনো লাল, কখনো সবুজ, কখনো কালো, সাথে এ ভয়ংকর এ্যসিডিক গন্ধ, এই জল সরাসরি হাড়োয়া গাঙ্ হয়ে সুন্দরবনের বিভিন্ন খাঁড়ি ও নদীতে সরাসরি গিয়ে মিশেছে। নদীর জলে ভারী ধাতু থাকার কারণে এ অঞ্চলের ভূগর্ভস্থ জল আজ মারাত্মকভাবে দূষিত। এইজলে চাষ করা সব্জি,পৌঁছে যাচ্ছে কলকাতা সহ এলাকার সকল ছোট বড় বাজার গুলিতে। যে নদীর কূলেই একদিন জন্মেছিল বারাসাত, ব্যারাকপুর, রাজারহাটের মত নগর, আজ সেই নগর সভ্যতারই বিষে জর্জরিত জন্মদাত্রী লাবণ্যমতি।

এই নদী বাঁচানোর দাবিতে, আমরা আজ রাস্তায়। যদিও আমরা সংখ্যায় বড়ই কম। 

             

২৯ শে জুন ২০২৫, নোয়াই নদীর জন্য সাইকেল যাত্রা

Colorful River of Bengal

Noai River Journey. Starting from the Barti Beel of North 24 Parganas, the river crosses the vast areas of Barasat, Madhyamgram, New Barrackpur, Rajarhat and merges into the Haroya Ganga. Lakhs of people live in this vast river basin. There are approximately three lakh hectares of agricultural land on both sides of this river. It may have been named Lavanyamati because of its life-giving and breathtaking beauty, but that is history today. This name is limited only to the pages of books, no one knows this name except some old local people. The people on the banks of the river today call it Noai Canal. Having lost its beauty, the river has today become an acid canal. Within this part of the river (Barrackpur to Madhyamgram), approximately 200 dyeing factories, acid factories, battery factories, buffalo sheds, plastic factories, and countless other anonymous factories have sprung up on the banks of the river. All the water used by the factories is being mixed into the river without treatment. And because of that, the color of the river is changing every day, sometimes red, sometimes green, sometimes black, along with this terrible acidic smell, this water directly flows into the Haroya Ganga and mixes directly with various creeks and rivers of the Sundarbans. Due to the presence of heavy metals in the river water, the groundwater of this region is seriously polluted today. Vegetables cultivated in this water are reaching all the small and big markets of Kolkata and the area. On the banks of the river, where cities like Barasat, Barrackpore, Rajarhat were once born, today that city is a beautiful and poisonous birth place of civilization.

 

Today, we are on the streets demanding to save this river. Although we are very few in number.

___________

লেখক : অনুপ হালদার,

নদী গবেষক ও নদী কর্মী


Spread the love

Leave a Comment