Posted on: June 27, 2025 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

“ছোট নদীর দিকে নজর দিন, প্রজন্মের যত্ন নিন”

নদী কেবল একটি জলের আধার নয়, নদী একটি জীবিত অস্তিত্ব। নদী সামগ্রিক পরিবেশ বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। নদী মানে নদী কেন্দ্রিক অর্থনীতি, আমাদের শিল্প সংস্কৃতি, কৃষ্টি, মূল্যবোধ। নদী একটি সর্বজনীন প্রাকৃতিক সম্বল। আমরা আর নদী আলাদা নই। আর তাই নদী যদি দুঃখে থাকে, নদী যদি অসুস্থ থাকে, তাহলে আমরাও সেই দুঃখ ও অসুস্থতারই অংশ। সেই কারনে নদীকে নিকাশী নালা কিংবা তথাকথিত সভ্যতার আস্তাকুড়ে পরিণত না করে আসুন নদী ব্যবহারের ধারনা ও পদ্ধতি বদল করি। এবং সেই লক্ষেই আগামী ২৯শে জুন ২০২৫ সংগঠিত হচ্ছে নোয়াই বা লাবণ্যবতী নদী সাইকেল যাত্রা।

উত্তর ২৪ পরগনা জেলার নীলগঞ্জের কাছে বর্তীরবিলের আগে কাঠপোল শুরু করে ➡️ নীলগঞ্জ বাজার ➡️ মাতারাঙ্গি মোড় ➡️ সাইবনা ➡️ বলাগড় ➡️ মালিকাপুর ➡️ রুদ্রপুর ➡️ কাপাসিয়া ➡️ তালধেরিয়া ➡️ সাঁজিরহাট ➡️ নিউব্যারাকপুর ➡️ বি টি কলেজ ➡️ গঙ্গানগর কাটাখাল ➡️ সারদাপল্লী ➡️ গাঁতি ➡️ মনিখোলা ➡️ বেরাবেরি ➡️ রাইগাছি ➡️ রেকজোয়ানী ➡️ রাজারহাট ➡️ ভাতেন্ডা পোল ➡️ রাজারহাট রোড হয়ে তেঘরিয়াতে শেষ হবে এই যাত্রা।

সংশ্লিষ্ট দপ্তর / পৌরসভা / পঞ্চায়েত ও প্রশাসনের কাছে আমরা দাবী জানাই : – 

(১) নদীর আত্ম পরিচয় ফিরিয়ে দাও। নোয়াই বা লাবণ্যবতী একটা নদী, খাল নয়।

(২) নদীর দু’পাড় পরিমাপ করে নদীর নিজস্ব জায়গা ফিরিয়ে দাও।

(৩) নদীর দু’পাড়ে অবস্থিত বিভিন্ন কলকারখানার (মূলত গেঞ্জির কাপড় তৈরীর কারখানা) ভয়ংকর দূষিত জল, পৌরসভা, পৌরনিগম, পঞ্চায়েত এলাকার নিকাশি জল পরিশোধন করে করে নদীতে ফেলতে হবে। 

(৪) নদীর দু’পাড়ের এলাকার কঠিন বর্জ্য নদীতে যাতে না ফেলা হয় তা সংশ্লিষ্ট প্রশাসনকে উদ্যোগ গ্রহণ করতে হবে। 

(৫) নদীর দু’পাড়ে নদীর নিজস্ব জমিতে কোন প্রকার কংক্রিটের নির্মাণ করা চলবে না। 

(৬) নোয়ই নদীর রক্ষণাবক্ষেণে ১০০ দিনের কাজের প্রকল্পকে যুক্ত করতে হবে।

(৭) নদীর উৎস (বর্তীরবিল), মোহনা, যাত্রাপথের নদীর নিজস্ব জমি সংরক্ষিত ও সর্বজনীন সম্বল হিসেবে ঘোষনা করতে হবে এবং সরকারি নাম ফলক দিতে হবে।  

(৮) নদীর অবিরল ও নির্মল ধারা ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট দপ্তর/প্রশাসনকে অবিলম্বে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করতে হবে।

যৌথ ভাবে এই নোয়ই নদী সাইকেল যাত্রা আয়োজন করেছে- 

নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, যৌথ জীবনযাপন, পরিবেশ বান্ধব মঞ্চ- ব্যারাকপুর, বিজ্ঞান দরবার- কাঁচরাপাড়া, গ্রিন নাগরিক, থার্ড প্ল্যানেট, প:ব: গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ- নব ব্যারাকপুর সহ সাথী সংগঠন সমূহ।

আমরা নোয়ই নদী অববাহিকার সকল সুধী নাগরিকবৃন্দ, সমাজিক, সাংস্কৃতিক ও পরিবেশ সংগঠন সহ সর্বস্তরের মানু ষকে আহ্বান জানাই আমাদের এই প্রচেষ্টায় অংশ গ্রহন করার জন্য। 

নোয়াই নদী সাইকেল যাত্রা এর পক্ষে তাপস বিশ্বাস (৮০১৭৪০২৭৭৪) কর্তৃক প্রচারিত।


Spread the love

Leave a Comment