Posted on: March 29, 2026 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

Care for River, Hour for Earth

 নদীর জন্য যত্ন, পৃথিবীর জন্য এক ঘণ্টা ।

২৮শে মার্চ ২০২৬—দিনটা শুধু একটা সাধারণ দিন ছিল না, যেন পৃথিবীর জন্য একটু থেমে যাওয়ার দিন। সেদিন ছিল আর্থ আওয়ার, World Wide Fund for Nature (WWF)- এর একটি সুন্দর উদ্যোগ, যেখানে সারা পৃথিবীর মানুষ একসাথে এক ঘণ্টার জন্য আলো নিভিয়ে দেয়—পৃথিবীকে ভালোবাসার এক নীরব প্রতিশ্রুতি। এই উদ্যোগের শুরু হয়েছিল বহু বছর আগে Sydney শহরে, আর আজ তা ছড়িয়ে পরেছে বিশ্ব জুড়ে ।

এই বিশেষ দিনটিতে আমি আমার ৬ জন ছাত্রছাত্রীকে সঙ্গে নিয়ে Sea Explorer Institute এবং University of Calcutta-এর যৌথ উদ্যোগে আয়োজিত “Care for River, Hour for Earth”  নামক একটি কর্মসূচিতে অংশ গ্রহণ করি, জায়গাটি ছিল কলকাতার Outram ঘাট, হুগলি নদীর তীরেl চারপাশে নদীর হাওয়া, কিন্তু তার মাঝেই চোখে পড়ছিল এক অন্য বাস্তবতা—অযত্ন, অবহেলা আর দূষণের চিহ্ন।

ড. পুনর্বসু চৌধুরীর তত্ত্বাবধানে আমাদের আটটি দলে ভাগ করা হয়। আমরা নদীর তীর থেকে net এর মাধ্যমে নদীতে ভাসমান কিছু আবর্জনাকে segregate করি আর segul recycle এর হাতে তুলে দেওয়া হয়, আমরা যখন প্লাস্টিক carry bags, থার্মোকল, ভাঙা বোতল, পুরনো জুতো একে একে তুলছিলাম, তখন মনে হচ্ছিল—এগুলো শুধু আবর্জনা নয়, আমাদের অসচেতনতার প্রতিচ্ছবি। আরও কষ্ট হচ্ছিল যখন সিরিঞ্জ, স্যানিটারি ন্যাপকিন, ডায়াপারের মতো বায়োমেডিক্যাল বর্জ্য চোখে পড়ছিল। নদীটা যেন নীরবে সবকিছু সহ্য করে যাচ্ছে।

সব আবর্জনা আলাদা করে, গুনে, ওজন করে আমরা বুঝতে পারলাম—সবচেয়ে বেশি ছিল থার্মোকল। ছোট ছোট এই টুকরোগুলোই যেন বড় বিপদের সংকেত দিচ্ছিল।

কিন্তু তখনই মনে এক গভীর প্রশ্ন জেগে উঠল—

যে নদীকে আমরা পূজা করি, সেই নদীকেই কি আমরা গলা টিপে নির্বিচারে হত্যা করছি না?

একবারও কি ভাবছি, আমাদের পুরো সভ্যতা এই নদীকে কেন্দ্র করেই দাঁড়িয়ে আছে?

নদীর মিষ্টি জল আমাদের চাষবাসে লাগে, শিল্পকল-কারখানায় লাগে, আমাদের প্রতিদিনের গৃহস্থালীর কাজেও লাগে। অথচ সেই নদীকেই আমরা বিনা দ্বিধায় নোংরা করে চলেছি।

সম্প্রতি Allahabad High Court river rights judgment একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে—মানুষের মতো নদীরও বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু আমরা ক’জন সত্যিই এই কথাটা ভাবি?

আমরা প্রতিদিন সব ধরনের আবর্জনা নদীতে ফেলে দিই, আর অজান্তেই ডেকে আনি আমাদের নিজেরই চরম বিপদ।

এরপর ড. পুনর্বসু চৌধুরী আমাদের মাইক্রোপ্লাস্টিকের কথা বললেন—কীভাবে আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাস থেকে এগুলো তৈরি হয় এবং অদৃশ্যভাবে নদী, মাছ, এমনকি আমাদের শরীরেও ঢুকে পড়ে। 

clean up প্রোগ্রামের শেষে উপরি পাওনা হিসেবে আমরা মৎস্যকন্যা নামে একটি ship এ করে গঙ্গাবক্ষে ভ্রমণ করি এবং ঘাট গুলোর করুন অবস্থা পর্যবেক্ষণ করি ।

সেদিনের অভিজ্ঞতা শুধু একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ছিল না — এটা ছিল এক গভীর উপলব্ধি। মনে হচ্ছিল, যদি আমরা এখনই সচেতন না হই, তাহলে হয়তো একদিন এই নদী, এই প্রকৃতি আমাদের আর ক্ষমা করবে না।

আর্থ আওয়ারের সেই এক ঘণ্টা শুধু আলো নিভিয়ে রাখার সময় নয়—এটা ছিল আমাদের অন্তরের আলো জ্বালানোর সময়।

পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব যে আমাদেরই—সেদিন যেন সেই সত্যিটা আরও গভীরভাবে অনুভব করলাম।

=============================

 লেখক : শ্রীমতি রিঙ্কু দাস, বিজ্ঞানের শিক্ষিকা ।


Spread the love

Leave a Comment