শুক্রবার(29/08/25), দক্ষিণ কলকাতার পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান যোধপুর পার্ক বয়েসের একদল অষ্টম শ্রেণীর ছাত্রের প্রাণভরা উচ্ছ্বাস আর কালতানের মধ্যে দিয়ে শেষ হল আনন্দ দায়ক বিজ্ঞান শিক্ষার একটি পর্ব।
যাদবপুর অঞ্চলের 10 টি প্রতিবেশী বিদ্যালয়কে নিয়ে 13/08/25 নেতাজী নগর বালিকা বিদ্যালয় থেকে শুরু হয়েছিল পক্ষ কাল ব্যাপী আনন্দদায়ক বিজ্ঞান শিক্ষার এই পর্বটি।
বিজ্ঞান শিক্ষাকে ছাত্র ছাত্রীদের কাছে আরো বেশী আকর্ষনীয় করার এই পরীক্ষামূলক কর্মকান্ডে প্রতিটি বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল
১) ‘মহাকাশ ও জ্যোতির্বিদ্যা’ বিষয়ক একটি জনপ্রিয় বক্তৃতা।
২) স্বল্প মূল্যের এবং সহজলভ্য নানান উপকরণ ব্যবহার করে পাঠক্রমের অন্তর্গত বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে হাতে কলমে সহজ পরীক্ষার মাধ্যমে ধারনা পরিষ্কার করা।

সুপরিচিত বিজ্ঞান প্রচারক শ্রী কৌস্তভ চৌধুরীর স্লাইড সহযোগে বক্তৃতা কতটা জনপ্রিয় হয়েছে তা বক্তৃতা শেষ হবার পর যোগদানকারী ছাত্র ছাত্রীদের উচ্ছ্বাস সেই সঙ্গে বিভিন্ন বিদ্যালয়ের ফিডব্যাক থেকে সহজেই ধারনা করা যায়। ছাত্র ছাত্রীদের বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করতে, সেই সঙ্গে কুসংস্কার বিরোধী যুক্তিবাদী মানসিকতা গড়ে তুলতে এই ধরনের বিভিন্ন বিষয়ের ওপর জনপ্রিয় বক্তৃতা বিভিন্ন স্কুলে সারা বছর ধরে আয়োজন করা বিশেষ ভাবে জরুরী।
আশার কথা এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ এই অঞ্চলের স্বনামধন্য গবেষণাগার গুলির সঙ্গে যুক্ত একাধিক খ্যাতনামা অধ্যাপক ও বিজ্ঞানীগণ পূর্ব নির্দিষ্ট দিন এবং সময়ে নির্দিষ্ট স্কুলে গিয়ে ছাত্র ছাত্রীদের সঙ্গে আলোচনা বা Face to Face with the Scientists ধরনের অনুষ্ঠানে অংশ নিতে রাজি হয়েছেন।
যা স্কুল পড়ুয়াদের বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করতে বিশেষ কার্যকরী ভূমিকা নিতে পারে। এখন সম্মিলিত উদ্যোগে এই কাজটি কি ভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব সে বিষয়ে সকলের মতামত জরুরী।
তবে মূল যে উদ্দেশ্যকে সামনে রেখে এই আনন্দ দায়ক বিজ্ঞান শিক্ষার পরীক্ষা মূলক উদ্যোগটির পরিকল্পনা করা হয়েছিল তা হলো :
১) স্বল্প মূল্যের, সহজলভ্য উপকরণ ব্যবহার করে হাতে কলমে পরীক্ষার মাধ্যমে বিজ্ঞান শেখা ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের ধারনা পরিষ্কার করা। কি কারণে সেটা আগেও একাধিকবার ব্যক্ত করা হয়েছে যে ‘ নির্মণপদ্ধতি ‘ অনুসরণে লেখা এখনকার বিজ্ঞানের পাঠ্য পুস্তক গুলিতে শ্রেণীকক্ষের ভেতরে ও বাহিরে এই শিখন পদ্ধতিই অনুসরণের কথা বলা আছে।

এজন্য প্রাথমিক ভাবে বেছে নেওয়া হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি অবস্থিত 10 প্রতিবেশী বিদ্যালয়। বিগত প্রায় এক বছরেরও বেশী সময় ধরে বিদ্যালয় গুলিতে আয়োজন করা হয়েছে বিদ্যালয়/ আন্ত: বিদ্যালয় স্তরে একাধিক আনন্দ দায়ক বিজ্ঞান শিক্ষার কার্যক্রম।
২) হাতে কলমে পরিবেশ শিক্ষার পাঠ দিতে নিয়ে যাওয়া হয়েছিল সুন্দরবনের কৈখালী nature study camp এ।
৩) লোক মাধ্যম (puppet) ব্যাবহার করে কুসংস্কার মুক্ত মণ ও বিজ্ঞান সচেতনতার পাঠ দিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে Science Communication Through Puppetry কর্মশালার।
৩) প্রতিটি বিদ্যালয়কে দেওয়া হয়েছিল একটি করে Science Learning Kit এবং একটি করে কম্পিউটার।
৫) কসবার শিক্ষা ভবনে জেলার বিশিষ্ট শিক্ষা আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি পর্যালোচনা সভায় সিদ্ধান্ত হয় পরবর্তী Formative Evaluation টি পরীক্ষা মূলক ভাবে HPRC অনুসরণ করে হাতে কলমে পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে।
সেইমত প্রতিটি বিদ্যালয়ে প্রস্তুতি নেওয়া হয় হাতে কলমে সহজ পরীক্ষার মাধ্যমে Formative Evaluation এর। SCF এর সঙ্গে যুক্ত বিজ্ঞান কর্মীরা চেষ্টা করে Formative Evaluation চলা কালে প্রতিটি প্রতিবেশী বিদ্যালয়ে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত থাকতে।
ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হতে থাকে। ধারাবাহিক এবং কার্যকরী পর্যালোচনা ও আদান প্রদানের মাধ্যমে ছাত্র ছাত্রীদের মধ্যে
১) হাতে কলমে পরীক্ষার করার প্রবণতা বৃদ্ধি কিছুটা হলেও চোখে পড়েছে।
২) সহজ পরীক্ষার মাধ্যমে কি করলাম, কি ঘটলো (পর্যবেক্ষন), তার কারণ ব্যখ্যা ও ছবির মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা ছাত্র ছাত্রীদের একটা অংশ এখন কিছুটা হলেও করতে পারছে। যদিও এখানে আত্মতুষ্টির কোনও জায়গা নেই।
এই ধারাবাহিকতা বজায় রাখাটা বিশেষ ভাবে জরুরী।
এই ধারাবাহিকতার অংশ হিসেবেই প্রতিটি বিদ্যালয়কে যুক্ত করে আয়োজন করা হলো 13/08/25 থেকে 30/08/25, “আনন্দ দায়ক বিজ্ঞান শিক্ষা পক্ষ।” এই কার্যক্রমে প্রথমেই সমস্ত উপকরণ টেবিলে সাজিয়ে ছাত্র ছাত্রীদের বলা হয় তারা তাদের পছন্দ মতো যে কোন উপকরণ বেছে নিয়ে সেগুলি দিয়ে তার জানা কোনও একটা সহজ পরীক্ষা করে ও তার ব্যখ্যা দিতে। কেউ কেউ এগিয়ে আসে। সংখ্যাটা নোট করা হয়।
এর পর কর্মশালার শেষে একই অনুরোধ করা হয়। এবার সফল ছাত্র ছাত্রীদের সংখ্যাটা আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পায়।

এই লাগাতার এবং উপর্যপুরি প্রচেষ্টার মাধ্যমে অন্ততঃ একটা অংশের ছাত্র ছাত্রীদের মধ্যে কিছুটা হলেও বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হবার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে কিনা মানণীয় বিদ্যালয় শিক্ষক/শিক্ষিকা গণ এবিষয়ে তাঁদের মূল্যবান মতামত জানাবেন। তবে তবে এটুকু বলা যায় যে এই ধারাবাহিকতা বজায় থাকলে পরবর্তী Formative Evaluation এ ছাত্র ছাত্রীরা আনন্দ দায়ক বিজ্ঞান শিক্ষার পথ ধরে আরোও কিছুটা এগিয়ে থাকবে।
তবে উদ্যোগটিকে টিকিয়ে রাখতে হলে যেটা বিশেষ জরুরী তা হল কার্যক্রমে যুক্ত বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত সেইসঙ্গে সক্রিয় অংশগ্রহণ।
এই বিষয়ে কিছু দিনের মধ্যেই zoom মাধ্যমে একটি পর্যালোচনা সভার আয়োজন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা বিশেষ ভাবে জরুরী।
Regards
SCF
Comments/ Feedbacks from the participating Schools.
HM Pareshnath Girls School
With regards to the group members it is inform you all that Pareshnath Balika Bidyalaya ‘s teachers and students with Abhijit Bardhan Sir with them arranged and completed the first formative evaluation. Both the students and teachers enjoyed the session . We have taken the first step and hope we will be able to continue it . Heartfelt thanks to everyone and SCF members in particular.
Jodhpur Park Girls School :
গত 19/08/25 তারিখে আমাদের বিদ্যালয়ে অর্থাৎ যোধপুর পার্ক গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হলো SCF আয়োজিত “Popular lecture on Astronomy and Space Science”। বক্তা ছিলেন শ্রী কৌস্তুভ চৌধুরী মহাশয়। ভূগোল বা বিজ্ঞানের পাঠ্যবইতে আমরা সূর্য, সৌরজগৎ, মহাকাশ,ছায়াপথ, নক্ষত্রমন্ডল, তারা ইত্যাদি বিষয়ে অনেক পড়েছি কিন্তু তাদের real image আমরা এইদিন দেখলাম slide show এবং ভিডিওর মাধ্যমে, যা এককথায় অসাধারণ।আমরা খুবই উপভোগ করেছি অনুষ্ঠানটি।
দ্বিতীয় দিনে অর্থাৎ 20/8/25 তারিখে অনুষ্ঠিত হলো Joyful Science Learning। আমাদের সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রীরা
এখানে অংশ নিয়েছে। পাঠ্যবইয়ের
অনেক activity ওরা নিজের হাতে করে খুবই আনন্দিত ও উপকৃত হয়েছে।
পরিশেষে বলি, দুদিনব্যাপী আয়োজিত এই কর্মকাণ্ডের জন্য SCF এর কর্ণধার শ্রী অভিজিৎ বর্ধন মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। SCF – এর হাত ধরে বিজ্ঞান সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, আমাদের আগামী প্রজন্ম বৈজ্ঞানিক চিন্তাধারায় নিজেদের গড়ে তুলুক এই কামনা করি।

HM Roypur Girls :
Students of Raipur Girls’ High School enthusiastically participated in the joyful science learning workshop. We’re grateful to SCF for introducing this innovative approach. Special thanks to Mr. Abhijit Bardhan for sharing his expertise and motivating students to ask questions, sparking their curiosity.
Shiksha Niketan for Girls :
On 25thAugust 2025, Activity based learning (ABL) on science was organised in our school, Jadavpur Bejoygarh Shiksha Niketan for girls school (H.S).We extend our sincere thanks to SCF and Manashi Sir for making learning based programme a great success.Our students have taken great interest in this exercise on the second day,on 26th August 2025 our school has been fortunate to get a chance to attend the popular lecture on space and Astronomy conducted by Koustav Chowdhury sir on Galaxy,solar system and planetary system.This extraordinary lecture has inculcated interest and curiosity about Space study and Astronomy in our students.
We extend our gratitude and sincere thanks to Abhijit Bardhan sir and SCF for this endeavour.

যাদবপুর সম্মিলিত বালিকা বিদ্যালয় :
বিগত 27/08/2025এবং 28/08/2025 যাদবপুর সম্মিলিত বালিকা বিদ্যালয়ে একটি দুদিন ব্যাপী বিজ্ঞান সচেতনামূলক কর্মসূচী আয়োজিত হয়েছিল।আমাদের বিদ্যালয়ের ছাত্রী রা এই কর্মসূচী তে সক্রিয় ভাবে অংশ নিতে পেরে উপকৃত এবং আনন্দিত হয়েছে।
1. হাতে কলমে বিজ্ঞান শিক্ষা (27/082025)
এই কর্মসূচী তে অংশ গ্রহণ করেছিল আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীরা। পদার্থবিদ্যা এবং রসায়নের বইতে পড়া নানা তথ্য ছাত্রীদের সামনে প্রাঞ্জল ভাবে উপস্থাপন করেছেন মাননীয় শ্রী অভিজিৎ বর্ধন স্যার। সহযোগী হিসেবে ছিলেন শ্রী সৈকত গাঙ্গুলি।নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়েএই কর্মশালায় ওরা পরিচিত হয়েছে বিজ্ঞানের নানা দিকের সঙ্গে। গোটা কর্মশালার পরিবেশ টি ছিল অন্তরঙ্গ। পারস্পরিক মত বিনিময় এবং প্রশ্নোত্তরের মাধ্যমে দূর হয়েছে ওদের বিজ্ঞানবিষয়ে নানা ব্যক্তিগত অস্বচ্ছতা। কর্মশালাটি ছিল আদ্যন্ত উপভোগ্য এবং প্রয়োজনীয়।
2. মহাবিশ্বে মহাকাশে (মহাকাশ বিষয়ক আলোচনা)
আলোচক: শ্রী কৌস্তভ চৌধুরী
আমাদের বিদ্যালয়ের নবম এবং দশম শ্রেণীর ছাত্রী রা এই কর্মসূচী তে অংশ গ্রহণ করেছিল।
আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে শ্রীযুক্ত কৌস্তভ চৌধুরী মহাবিশ্বের নানা অজানা তথ্য ছাত্রীদের সামনে উপস্থাপিত করেন। ছায়াপথ, তারকার জন্ম ও মৃত্যু,সৌরমণ্ডল, প্রাণের বিকাশ সহ নানা গুরুত্বপুর্ন বিষয় আকর্ষণীয় ভাবে ছাত্রী দের সামনে তুলে ধরেন শ্রীযুক্ত কৌস্তভ চৌধুরী। তাঁর বাচনভঙ্গি এবং উপস্থাপনা ছিল সত্যিই উপভোগ্য। দেড় ঘণ্টার অনুষ্ঠান কোনো সময়ই একঘেয়েমি তে আক্রান্ত হয় নি। আমরা শিক্ষিকারাও অনেকেই তাঁর বক্তব্য মুগ্ধ হয়ে শুনেছি। দেখেছি জেনেছি নানা অজানা তথ্য।
যাদবপুর সম্মিলিত বালিকা বিদ্যালয়ে আয়োজিত এই কর্মশালা আমাদের মতে পুরোপুরি সফল। এই কর্মশালা আমাদের ছাত্রী দের বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি করেছে। আমরা চাই এইধরণের কর্মশালা আমাদের বিদ্যালয়ে ভবিষ্যতেও অনুষ্ঠিত হোক।
সবশেষে এই ধরনের কর্মশালা আয়োজনের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রীযুক্ত অভিজিৎ বর্ধন মহাশয় কে জানাই অশেষ ধন্যবাদ।

যোধপুর পার্ক বয়েজ স্কুল :
SCF দ্বারা আয়োজিত হাতে কলমে বিজ্ঞান- শিক্ষার কর্মশালা:
গতকাল (29/8/25) বিজ্ঞান শিক্ষার এই কর্মশালাতে আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্ররা অংশগ্রহণ করেছিল।
নানান পরীক্ষা-নিরীক্ষা, মত বিনিময়ের এবং প্রশ্ন-উত্তরের মাধ্যমে পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানের একটা স্বচ্ছ বৈজ্ঞানিক ধারণা গঠন করা। ছাত্রদের মনে থাকা অস্বচ্ছতাকে দূর করা। এবং পাঠ্যপুস্তক থেকে বিভিন্ন ঘটনাকে ছাত্রদের মনন জগতে পৌঁছে দেওয়ার অন্যতম অত্যন্ত সময়োপযোগী এবং প্রয়োজনীয় একটা প্রচেষ্টা।
মাননীয় শ্রী অভিজিৎ বর্ধন স্যার এবং সৈকত গাঙ্গুলী স্যারের সহজ সরল প্রাঞ্জল ভাষায় উপস্থাপনা কর্মশালাটিকে ছাত্রদের কাছে খুব মনোগ্রাহী করে তুলেছিল। ছাত্ররা প্রথাগত ক্লাসের বাইরে এরকম একটা পরীক্ষামূলক এবং তাতে অংশগ্রহণমূলক ক্লাস পেয়ে ভীষণ খুশি এবং আনন্দিত।
যোধপুর পার্ক বয়েজ স্কুলের পক্ষ থেকে SCF কে ধন্যবাদ জানাই।ধন্যবাদ জানাই শ্রী অভিজিৎ স্যার এবং সৈকত স্যারকে। যাদের আন্তরিক প্রচেষ্টায় এতগুলো ছাত্র ভীষণভাবে উপকৃত হলো। আমি নিশ্চিত এই কর্মশালার ফলস্বরূপ ছাত্রদের বিজ্ঞান বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং তাদের বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়বে। ভবিষ্যতে আবারো এরূপ কর্মসূচি করার অনুরোধ রইলো।

Jadavpur Baghajotin Boys :
যাদবপুর বাঘাযতীন বালক, বিদ্যালয়ের হাতে কলমে যে programme হয়েছে, তাতে ছাত্রদের কাছে, বিজ্ঞান এর কিছু বিষয় খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে, এই রকম প্রোগ্র্যাম আরো হোক, এটাই কাম্য ।
Sundar Bandopadhyay, SSM-Kolkata :
শিক্ষক – শিক্ষিকাগণের ভালো লাগলে, পড়ুয়াদের কাজে লাগলে ও তাঁদের ইচ্ছে থাকলে, আশা করা করা যায়, SCF আগামীদিনে তাঁদের এই কর্মসূচি চালু রাখবেন। বিভিন্ন শিক্ষানুরাগী বেসরকারি সংস্থা থেকে অনুদান সংগ্রহ করে তাঁরা এই উদ্যোগ গ্রহণ করেছেন। তাই সংশ্লিষ্ট বিদ্যালয়সমূহের ইচ্ছেটাই তাঁদের এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ,বলে মনে করি।
