Posted on: August 12, 2025 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

সকল মতাদর্শের উর্দ্ধে উঠে নৈতিক সহমতের ভিত্তিতে সাধারন নূন্যতম কর্মসূচীকে সামনে রেখে সর্ব ভারতীয় বাস্তুতান্ত্রিক জোট গঠনের আহ্বানে ১০ ই আগস্ট ২০২৫, শিলিগুড়ির প্রিন্স গেস্ট হাউসে সারাদিন ব্যাপী রাজ্যের বিভিন্ন প্রান্তের (মূলত উত্তরবঙ্গের) ২০টি নদী-পরিবেশ সংগঠন, বিজ্ঞান সংগঠন, পরিবেশ গবেষক, ক্ষেত মজুর সংগঠন অবসরপ্রাপ্ত আধিকারিক সহ বহু সংগঠক ও আন্দোলনের কর্মীদের্বউপস্থিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মূলত উত্তরবঙ্গের বিভিন্ন স্থানের নদী-পরিবেশ-মানুষের জীবন জীবিকা ও অধিকার ,জৈববৈচিত্র্যের সমস্যা, আন্দোলনের অভিজ্ঞতা এবং সম্ভাবনা নিয়ে। মূলত মালদহ জেলার গঙ্গা ভাঙ্গন সমস্যা, তিস্তা নদী অববাহিকার সমস্যা, মাথাভাঙার সমস্যা, করোলা নদীর সমস্যা, হিমালয়ের সমস্যা এবং লাটাগুড়ির বনাঞ্চল রক্ষার সমস্যা ও প্রাকৃতিক সংবেদনশীল অঞ্চল নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এবং উত্তরবঙ্গের আরো সমস্যা গুলোর সমাধানে যৌথ ভাবে কি করে ভবিষ্যতে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা যায় তা নিয়ে ইতিবাচক প্রস্তাব উঠে এসেছে। সমমনোভাবাপন্ন ২০টি সংগঠন মিলিত ভাবে যৌথ কর্মসূচী ও আন্দোলন গড়ে তুলতে সকলের সহমতে উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় নানাবিধ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আগামীতে যার ঢেউ আছড়ে পরবে রাজধানী কলকাতা সহ গোটা দেশে।

রাজ্য ও জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে চলমান বিভিন্ন নদী-পরিবেশ ও অধিকার রক্ষার আন্দোলনের সংহতিতে এবং বিশেষ করে রাষ্ট্র পোষিত ধান্দার পুঁজির প্রাকৃতিক সম্বল গ্রাস করার অভিমুখের বিরুদ্ধে সমগ্র দেশ জুড়ে জনমত গঠন ও জন আন্দোলন গড়ে তুলে তথাকথিত উন্নয়ন এবং জনস্বার্থের দোয়াই দিয়ে প্রকৃতি বিরোধী প্রযুক্তি নির্ভর নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধে সচেষ্ট থাকার বিষয়ে সকলে সহমত পোষণ করে।

 

 

অভিমুখ (জলপাইগুড়ি), মাথাভাঙ্গা নদী রক্ষা কমিটি ( কোচবিহার), বিশ্ব পরিবেশ রক্ষণশীল সমিতি / জীকো ( পশ্চিমবঙ্গ), গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ একশ্যান নাগরিক কমিটি ( মালদহ), জল জঙ্গল জমি ( কলকাতা), পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ( দার্জিলিং জেলা কমিটি ), নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন , এ আই এ ডব্লিউ ইউ ( দার্জিলিং জেলা কমিটি), চামকগি গ্রাম সভা ( দার্জিলিং), উত্তরবঙ্গ বন জন শ্রমজীবী মঞ্চ, গ্রীন এনভায়রনমেন্ট প্রিজারভেশন সোসাইটি, দিশারী ( দক্ষিণ দিনাজপুর), শিলিগুড়ি ওয়েলফেয়ার এসোসিয়েশন, লাটাগুড়ি পরিবেশ প্রেমী যৌথ মঞ্চ, বঙ্গীয় ভূগোল মঞ্চ, জলপাইগুড়ি সাইন্স এন্ড নেচার ক্লাব, এবং ঐরাবত ( শিলিগুড়ি) সহ সাথী সংগঠন সমূহ।

উক্ত সংগঠন/সংস্থা সমূহের একাধিক প্রতিনিধি উপস্থিত থাকে। এছাড়াও ব্যক্তিগত ভাবে কিছু নদী-পরিবেশকর্মী এবং অবসরপ্রাপ্ত আধিকারিক উপস্থিত ছিলেন।

আরো সাথী/বন্ধু সংগঠন গুলোর প্রতি যুক্ত হওয়ার আহ্বান রইলো।

-নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন।
১১ই আগস্ট ২০২৫।


Spread the love

Leave a Comment