আন্তর্জাতিক চন্দ্র দিবস : নীল আমস্ট্রং কি সত্যিই চাঁদে নেমেছিলেন ? নাকি পুরোটাই ফেক ? আজকে আন্তর্জাতিক চন্দ্র দিবস। 1969 সালের 20-ই জুলাই অ্যাপোলো 11 মহাকাশযানের সফল অভিযানের ফলে চাঁদের মাটিতে নেমেছিলেন নীল আর্মস্ট্রং। এগুলো আমরা সবাই জানি। তবে একটা প্রশ্ন নিয়ে এই মুহূর্তে দুনিয়া তোলপাড়। সেটা হল নীল আর্মস্ট্রংদের এই চন্দ্র অভিযান যদি সত্যি হয়, তাহলে পরবর্তীকালে সেভাবে নিয়মিত চন্দ্র অভিযান কেন হচ্ছে না ????? বিগত ৫৬ বছরে বিজ্ঞান তো অনেক অনেক অনেকটাই এগিয়ে গেছে। এখন তাহলে প্রতিবছর চন্দ্র অভিযান কেন করা হচ্ছে না??? অর্থাৎ প্রতিবছর মানুষ কেন চাঁদে নামছে না?শুধুই রোবট বা মহাকাশযানকে পাঠানো হচ্ছে!! এর উত্তর খুঁজতে গেলে পিছিয়ে যেতে হবে সেই 70 এর দশকেই। সোভিয়েত ইউনিয়ন তো বটেই আমেরিকারও একদল মানুষের বক্তব্য ছিল: নাসার এই অভিযান নাকি একদমই ভুয়া। এই নিয়ে 1976 সালে বিল কিসিং বলে একজন আমেরিকান নেভি অফিসার একটি বই লেখেন,এছাড়া আরও কিছু বই আছে। আমি নিজে একটা বই বাংলাতে পড়েছি, রানী ভবানী লাইব্রেরীতে বইটি রাখা আছে।

মূলত যে বিষয়গুলো নিয়ে সন্দেহের উৎপত্তি সেগুলো হলো
1) চাঁদের মাটিতে আমেরিকার পতাকা ওইভাবে নুইয়ে গেল কেন? 2) কেন নাসার তোলা ছবিতে মহাকাশচারীদের পেছনে অন্য কোন তারা দেখা যাচ্ছে না? 3) চাঁদের মাটিতে যেখানে ওজন আরেকটা কমে যাচ্ছে সেখানে জুতোর দাগ অতটা প্রমিনেন্ট কিভাবে হল? 4) চাঁদের মাটিতে তোলা ছবিতে মহাকাশচারীদের ছায়া কোথায় গেল ? 5) মহাকাশচারীদের পাশে কোকোকোলার বোতল কিভাবে এলো?(যদি এটা দেখতে পেয়েছেন উনা রোনাল্ড বলে একজন মহিলা) 6) নীল আমস্ট্রং তো সবার আগে নেমেছিলেন তাহলে ওনার ছবিটা এত সুন্দর করে কে তুলল? 7) যেহেতু পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 4 লক্ষ কিলোমিটার, তাহলে চাঁদ থেকে communication delay 2 সেকেন্ড হওয়ার কথা। শুধু লাইভ ভিডিও ফুটেজ দেখে সেটা বোঝা যাচ্ছে না। 8) অ্যাপোলো ইলেভেনের অরিজিনাল ভিডিও ফুটেজ টেপ গুলো কোথায় গেল? এই ধরনের প্রচুর প্রশ্ন একটা সময় উঠেছিল বা এখনও ওঠে ! তবে NASA কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে।

ব্যক্তিগতভাবে আমারও প্রশ্ন এই উন্নত প্রযুক্তির যুগে কেন মানুষ নিয়মিত চাঁদে যেতে পারছে না ! বেশিরভাগ ক্ষেত্রেই চাঁদে unmanned object যাচ্ছে!
লেখক : তারক মন্ডল, বিজ্ঞান কর্মী ও শিক্ষা দপ্তরের আধিকারিক, মালদহ
