আজ এক অসাধারণ এবং অত্যন্ত উদ্যোগী এক শিক্ষিকার সঙ্গে আলাপ করার সুযোগ হলো—বাঁকুড়ার একটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ইংরেজির শিক্ষিকা, শ্রীমতি জয়িতা ব্যানার্জি। গত বছর তিনি মর্যাদাপূর্ণ ‘Fulbright Scholarship’ পেয়ে আমেরিকার মাটিতে ৪ মাস কাটিয়ে এসেছেন। কিন্তু তাঁর এই বিশাল আন্তর্জাতিক পরিচিতিকেও ছাপিয়ে গেছে তাঁর ছাত্র-দরদী ও একনিষ্ঠ শিক্ষকের রূপটি।
গত পাঁচ বছর ধরে তিনি তাঁর ক্লাসরুমকে এক জাদুকরী রূপ দিয়েছেন। ইংরেজি সাহিত্যের যে কোনো অধ্যায়কে ছাত্রীদের কাছে আরও সহজ এবং মনোগ্রাহী করে তুলতে তিনি ব্যবহার করছেন Google NotebookLM-এর মতো আধুনিক AI প্রযুক্তি। এর সাহায্যে তিনি একাই তৈরি করছেন দুর্দান্ত Lesson প্ল্যান, শিক্ষণীয় ভিডিও, পডকাস্ট, মাইন্ড ম্যাপ, ওয়ার্কশিট এবং ফরমেটিভ ইভ্যালুয়েশন শিট!
সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, প্রতিদিন তিনি যখন ক্লাসে যান, নিজের কাঁধে করে প্রজেক্টর আর স্ক্রিন বয়ে নিয়ে যান। স্কুলের ছাত্রীরা যাতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট পায়, তার জন্য নিজের পকেটের টাকা খরচ করে কেমিস্ট্রি ল্যাবের পাশে একটি মডেম বসিয়ে নিয়েছেন। শিক্ষার প্রতি এমন নিঃস্বার্থ দায়বদ্ধতা সত্যিই বিরল।
ডিজিটাল শিক্ষার এই অভিনব আলো শুধু নিজের স্কুলেই সীমাবদ্ধ রাখতে চাননি তিনি। এই উদ্ভাবনী শিখন পদ্ধতিকে সবার মধ্যে ছড়িয়ে দিতে আজ বাঁকুড়ার আরও দুটি স্কুলের দু’জন দূরদর্শী শিক্ষিকা—শ্রীমতি অনিন্দিতা ঘটক ম্যাডাম এবং সোমা মাইতি ম্যাডামকে সঙ্গে নিয়ে, সম্পূর্ণ নিজেদের খরচে একটি চমৎকার AI ওয়ার্কশপ-এর আয়োজন করেছিলেন বাঁকুড়ার লালমাটি এলাকার দেবর্ষি হোটেলে ।
জয়িতা ম্যাডাম এবং তাঁর সহযোগী শিক্ষিকাদের এই যুগান্তকারী উদ্যোগকে বুকভরা সম্মান ও কুর্ণিশ জানাই। আমাদের মতো শিক্ষাব্রতীদের কাছে আপনি এবং আপনার team চিরকাল এক অন্যতম Role Model হয়ে থাকবেন।
Workdshop থেকে শিখলাম Artificial intelligence (AI) কখনোই একজন শিক্ষকের বিকল্প হতে পারে না। ক্লাসরুমের প্রাণ হলো শিক্ষকের মানবিক স্পর্শ, সহানুভূতি, আর শিক্ষার্থীর চোখের ভাষা বুঝে তাকে গাইড করার ক্ষমতা। কোনো যন্ত্র বা কোডিং কখনোই এর বিকল্প হতে পারে না।
কিন্তু এই প্রযুক্তিকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। AI আমাদের চমৎকার একজন “‘সহ-শিক্ষক’ (Co-teacher) হতে পারে। আমাদের দেশের স্কুলগুলোর বাস্তব চিত্রে এর প্রয়োজনীয়তা অপরিসীম। যেখানে ছাত্র-শিক্ষক অনুপাত অনেক বেশি (এক একটি ক্লাসে বিপুল সংখ্যক শিক্ষার্থী), সেখানে প্রতিটা বাচ্চার দিকে আলাদা করে নজর দেওয়া শিক্ষকের পক্ষে কঠিন হয়ে পড়ে। আবার যেখানে শিক্ষকের অভাব, সেখানেও ।
এই দুই ক্ষেত্রেই AI শিক্ষকের কাজের চাপ কমিয়ে অভিনব উপায়ে পাঠদানে সাহায্য করতে পারে।
বর্তমান সময়ে দাঁড়িয়ে কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি এই প্রযুক্তি শিখতে অনীহা প্রকাশ করেন, তবে তিনি অনেকটাই পিছিয়ে পড়বেন। আমাদের তরুণ প্রজন্ম যেভাবে প্রতিনিয়ত AI ব্যবহার করছে, সেখানে শিক্ষকেরা যদি এই প্রযুক্তির খুঁটিনাটি না জানেন, তবে শিক্ষার্থীদের সঠিক পথ দেখানো তো দূর, তাদের কাছে বোকা বনে যাওয়াটাও কিন্তু সময়ের অপেক্ষা মাত্র ।
ডিজিটাল যুগের শিক্ষার্থীদের সঠিক দিশা দেখাতে এবং নিজেদের আরও ক্ষমতাবান করে তুলতে আমাদের এই প্রযুক্তিকে আপন করে নিতেই হবে। ভয় পেয়ে বা এড়িয়ে গিয়ে নয়, বরং একে হাতিয়ার করেই আমাদের এগিয়ে যেতে হবে।
আপনারা কী মনে করেন? শিক্ষাক্ষেত্রে AI-এর ব্যবহার কি আশীর্বাদ নাকি চ্যালেঞ্জ?

Today, I had the privilege of meeting an incredibly dynamic and inspiring educator—Smt. Joyita Banerjee, an English teacher at a government-aided school in Bankura. While she is a proud recipient of the prestigious ‘Fulbright Scholarship’ and spent 4 months in the USA last year, her global achievements are beautifully eclipsed by her deep affection for her students and her unwavering dedication as a teacher.
For the past five years, she has been transforming her classroom with unparalleled expertise. To make English lessons engaging and immersive for her students, she harnesses the power of modern AI using Google NotebookLM—crafting innovative lesson plans, videos, podcasts, mind maps, worksheets, and formative evaluations all by herself!
What truly amazed me is her hands-on dedication: every single day, she carries a projector and a screen on her own shoulders to the classroom. To tackle internet connectivity issues, she has even installed a modem near the chemistry lab, entirely at her own expense!
Driven by a vision to democratize this innovative learning method, she didn’t keep it confined to her school. Today, along with two other visionary educators from Bankura—Smt. Anindita Ghotok Madam and Smt. Soma Maity Madam-she organized an AI Workshop for local teachers, completely self-funded!
I salute Joyita Madam and her team for this groundbreaking initiative. To educators like us, you are a shining Role Model
Long live the spirit of teaching and innovation!
—————————————–
প্রতিবেদক :
শ্রীমতি রিংকু দাস, বিজ্ঞানের শিক্ষিকা, বারুইপুর গার্লস হাই স্কুল (উ.মা. )
M. 9163948267
