Birla Idustrial and Tevnical Museum(BITM). Kolkata
বিজ্ঞান ও বিস্ময়ের মেলবন্ধন: BITM-এর ৬৮ তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন !

২রা মে, বি আই টি এম (BITM)-এর ৬৭তম প্রতিষ্ঠা দিবস। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বিজ্ঞান জনপ্রিয়করণের উদ্দেশ্যে আয়োজিত হয়েছিল এক চমৎকার ও আকর্ষণীয় অনুষ্ঠান। আর এই দারুণ আয়োজনে কলকাতার নামিদামি কিছু English medium স্কুলের পাশাপাশি আমাদের ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল !

এই আয়োজনের প্রতিটি মুহূর্ত ছিল বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয় ও রোমাঞ্চকর :
1. ’Lost at Sea’ গ্যালারিতে কুইজ: অনুষ্ঠানের শুরুতেই ছিল নতুন তৈরি হওয়া “Lost at Sea” 🌊 গ্যালারির বিভিন্ন আকর্ষণীয় exhibit-এর ওপর একটি চমৎকার কুইজ প্রতিযোগিতা, যা শিক্ষার্থীদের শুরুতেই উৎসুক করে তোলে।

2.অধ্যাপক পলাশ বরণ পালের আকর্ষণীয় বক্তৃতা: এরপর অধ্যাপক পলাশ বরণ পাল “Particle & Antiparticle” (কণা ও প্রতিকণা) বিষয়ে এক অসাধারণ বক্তৃতা দেন। তিনি ছাত্র-ছাত্রীদের এক আশ্চর্য জগতে নিয়ে যান—যেখানে কণা ও প্রতিকণার মিলনে নিমিষে সব অদৃশ্য হয়ে যায় ! তিনি খুব সহজ ভাষায় মহাবিশ্বের মৌলিক উপাদান সম্পর্কে শিক্ষার্থীদের কৌতূহলী করে তোলেন।

💡 উল্লেখ্য, ১৯২৮ সালে বিজ্ঞানী Dirac প্রথম এই প্রতিকণার তাত্ত্বিক প্রস্তাব দেন এবং ১৯৩৩ সালে Anderson তা গবেষণাগারে প্রমাণ করেন। আর বর্তমানে CERN (European Organization for Nuclear Physics) এই Antiparticle দিয়ে তৈরি Antimatter তৈরি ও স্থানান্তরেও সক্ষম হয়েছে ! 🚀
3.হাতে-কলমে বিজ্ঞান ও হাই ভোল্টেজ শো: এরপরেই শিক্ষার্থীদের বিজ্ঞানে উৎসাহিত করতে এডুকেটর শ্রী তরুণ দাসের পরিচালনায় ছিল “Eyes on Ice” সেশন। Liquid nitrogen ও ড্রাই আইস নিয়ে মজাদার পরীক্ষাগুলো দেখে ছাত্র-ছাত্রীরা তো রীতিমতো অবাক! এর পাশাপাশি তাঁর অত্যন্ত বিচক্ষণ ও আকর্ষণীয় উপস্থাপনায় হাই ভোল্টেজ শো-টি সকলের মনে এক দারুণ বিস্ময়ের সৃষ্টি করে। ⚡
ছাত্র-ছাত্রীরা যখন কয়েক লক্ষ ভোল্টের ভ্যান ডি গ্রাফ (Van de Graaff) জেনারেটরটিকে হাত দিয়ে স্পর্শ করে এবং তাদের মাথার চুল একদম সজারুর কাঁটার মতো খাড়া হয়ে যায়, সেই মুহূর্তটি সত্যিই তাদের জীবনে একটি মূল্যবান ও বিস্ময়কর স্মৃতি হয়ে থাকবে।

ছাত্র-ছাত্রীদের জন্য এই অভিজ্ঞতা সত্যিই অবিস্মরণীয়, যা তাদের বিজ্ঞানের প্রতি আরও বেশি আগ্রহী ও অনুপ্রাণিত করবে।
এই বিশেষ অনুষ্ঠানে আমার ৬ জন ছাত্রী আর আমিও হাজির ছিলাম। দিনের শেষে ছাত্র-ছাত্রীদের মুখে হাসি ফোটাতে পেরে আমি সত্যিই আনন্দিত !
লেখিকা : শ্রীমতি রিঙ্কু দাস, পদার্থবিজ্ঞানের শিক্ষিকা, বারুইপুর গার্লস হাই স্কুল (উ.মা ) ।
