বার্ষিক আলোচনা সভা, বই প্রকাশ ও স্মারক সম্মান
==============================
12 এপ্রিল 2026 বিজ্ঞান দরবারের উদ্যোগে বার্ষিক আলোচনা সভা, বই প্রকাশ ও স্মারক সম্মান অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন হল উদ্বোধন করা হয়। হলের নামকরণ করা হয় “নদী বিজ্ঞানী কপিল ভট্টাচার্য হল”।
উদ্বোধন করেন বিশিষ্ট বিজ্ঞান লেখক ডা. ভবানীপ্রসাদ সাহু এবং বিজ্ঞান দরবারের সভাপতি ড. গোপালকৃষ্ণ গাঙ্গুলী।
আমাদের ছোট্ট মেয়ে সমৃদ্ধি হালদার সুন্দর নৃত্য পরিবেশন করেন ।

স্বাগত ভাষণ দেন বিজ্ঞান দরবারের সম্পাদক সুরজিৎ দাস। এর পরে বিজ্ঞান অন্বেষক পত্রিকার সম্পাদক প্রবীর বসু পত্রিকার বিভিন্ন দিক উল্লেখ করেন। নতুন নতুন লেখকদের এই পত্রিকায় লেখা দেওয়ার আবেদন জানান।

“বিজ্ঞানের মেজাজ“
বিষয়ে আলোচনা করেন ডা. ভবানীপ্রসাদ সাহু। কুসংস্কার, প্রচলিত বিশ্বাস ও সংস্কার এবং পাশাপাশি কিভাবে বিজ্ঞানমনস্কতার প্রসার ঘটানো যায় এসব বিষয়ে খুব প্রাণবন্ত আলোচনা করেন।
বিভিন্ন প্রশ্ন- উত্তর পর্ব আলোচনা হয়।

বিজ্ঞানের মজা শীর্ষক বইটি প্রকাশ করা হয়। বইটি লেখক জয়দেব দে। স্কুলের ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে এই বইটি প্রকাশ করা হয়েছে। স্বল্পমূল্যে বইটি প্রচার করা হবে।

বিজ্ঞান অন্বেষক প্রকাশনার প্রকাশক সুবিনয় পাল প্রকাশনার বিভিন্ন দিক নিয়ে উল্লেখ করেন। বিজ্ঞানকর্মী ও লেখক জয়দেব দে জানান যে আগামী দশ বছরে আরো ১০০টি বিজ্ঞানের বই প্রকাশ করা হবে। বইয়ের গুণমান উন্নত মানের হবে এবং স্বল্প মূল্যে পাঠকদের কাছে পৌঁছে দেওয়া হবে। নতুন নতুন লেখকদের কাছে আবেদন আপনারা বিজ্ঞানের বই, পরিবেশের বই লিখুন।
সারা দেশজুড়ে বিজ্ঞানের বইয়ের প্রচার সংখ্যা বাড়াতে হবে। প্রত্যেক বিজ্ঞান কর্মীদেরও বেশি বেশি করে বিজ্ঞানের কাজের প্রতি দায়িত্ব নিতে হবে।
পাশাপাশি পরিবেশের উপরও অনেক বেশি জোর দেওয়া হবে। পরিবেশের বিভিন্ন বিষয়গুলি নিয়েও আমরা বই প্রকাশ করব। কারণ পরিবেশকে সুস্থ রাখা ও দূষণমুক্ত রাখা আমাদের মৌলিক কর্তব্য।




নীলরতন চক্রবর্তী, সৌমেন বিশ্বাস, অসীম বসাক এবং ড. সোমা বসু – এই চারজন বিজ্ঞান প্রচারককে বিজ্ঞান দরবারের পক্ষ থেকে বিশেষ ‘স্মারক সম্মান ২০২৬’ দেওয়া হয়। উপস্থিত বিভিন্ন গুণী মানুষজনেরা এই স্মারক সম্মান তাদের হাতে তুলে দেন।
দ্বিতীয় পর্বে পদার্থ বিজ্ঞানের বিশিষ্ট শিক্ষিকা শ্রীমতি রিঙ্কু দাস বেশ কয়েকটি হাতে-কলমে বিজ্ঞান করে দেখান। উপস্থিত সকলেই খুব আগ্রহের সাথে বিজ্ঞানের এই পরীক্ষাগুলি পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞান অন্বেষক পত্রিকাসহ বিজ্ঞানের বিভিন্ন বই আয়োজন করা হয়েছিল। উপস্থিত প্রায় সকলেই বিজ্ঞানের বই ও পত্রিকা আগ্রহের সাথে সংগ্রহ করেন। অনুষ্ঠানের শেষে ড. গোপালকৃষ্ণ গাঙ্গুলী বলেন আজকের এই দিনটি বিজ্ঞান দরবারের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। কল্যাণী শহরের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে (B-1/230[A] 2nd floor) নতুন একটি হল উদ্বোধন করা হলো, যেটি বিজ্ঞান ও পরিবেশের বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। সভাপতি ড. গাঙ্গুলী শ্রীঅনুপ হালদার ও চৈতালি ভট্টাচার্য সহ এদের পরিবারের সকলের প্রতি আলাদা করে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।।।।।
নিজস্ব প্রতিবেদক, বিজ্ঞান দরবার ।
