১৯২৫ সালে হাইজেনবার্গের “ম্যাট্রিক্স মেকানিক্স”, ১৯২৬ সালে শ্রোডিঙ্গারের তরঙ্গ-সমীকরণ, ১৯২৭ সালে অনিশ্চয়তা নীতি—এই ধারাবাহিক আবিষ্কারের মাধ্যমে মানুষ প্রথম বুঝল যে প্রকৃতি তেমন সরল, স্থির ও পূর্বনির্ধারিত নয় যেভাবে নিউটনীয় যুগ মনে করিয়েছিল। ২০২৫ সালে কোয়ান্টাম বলবিদ্যা তার শততম বর্ষে পদার্পণ করছে। এই একশ বছরে তা কেবল প্রযুক্তি নয়—বাস্তবতার ধারণা, কারণ-কার্য সম্পর্ক, জ্ঞানতত্ত্ব, এমনকি মানব সভ্যতার দার্শনিক ভিত্তিও পরিবর্তন করেছে।
কোয়ান্টাম তত্ত্ব ছাড়া আধুনিক সভ্যতা অসম্ভব :
সেমিকন্ডাক্টর, লেজার, এমআরআই, জিপিএস, পারমাণবিক শক্তি, কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, ফোটন – ভিত্তিক যোগাযোগ — আজকের পৃথিবীর অর্ধেক প্রযুক্তি দাঁড়িয়ে আছে কোয়ান্টাম তত্ত্বের উপর।
কোয়ান্টাম তত্ত্বের শতবর্ষ তাই মানব চিন্তার ইতিহাসে একটি পুনর্জাগরণের মুহূর্ত।
আর আগামী শতবর্ষ — হয়তো আমাদের নিয়ে যাবে বাস্তবতার আরও গভীর, আরও দ্বান্দ্বিক, আরও বিস্ময়কর স্তরে।
১৪ ডিসেম্বর ২০২৫ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সমবেত জমায়েতের মাধ্যমে NISC-র উদ্যোগে অনুষ্ঠান বেলা ১২ টা থেকে ৪ টে, নৈহাটি স্টেশনের সামনে অবস্থিত মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে। আগ্রহীরা নাম নথিভুক্ত করার জন্য হোয়াটসঅ্যাপ করুন ৮৯০২৪৭৬৪২১-এই মোবাইল নম্বরে।
