বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কৃষ্ণনগরে পদার্পণের শতবর্ষ পূর্ণ হচ্ছে। বিপ্লবী হেমন্ত কুমার সরকারের আমন্ত্রণে কবি সপরিবার কৃষ্ণনগরে এসেছিলেন ১৯২৬ সালের ৩ জানুয়ারি, কাটিয়েছিলেন জীবনের গুরুত্বপূর্ণ তিনটি বছর।
কৃষ্ণনগরে পদার্পণের শতবর্ষ স্মরণে সুজন বাসরের উদ্যোগে শুরু হচ্ছে ‘গ্রেস কটেজ স্মারক বক্তৃতা’। কবির বসবাসের স্মৃতি বিজড়িত এই হেরিটেজ ভবনে প্রথম বক্তৃতাটি উপস্থাপিত হবে মারণব্যাধি ক্যান্সার প্রতিরোধের বিষয় সম্পর্কে আলোচনা দিয়ে। আলোচক স্বনামধন্য ডা. শঙ্কর কুমার নাথ।
ডা. নাথ আরজি কর হাসপাতাল থেকে ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে অবসরের পর মানব কল্যাণের জন্য চালু করেছেন সেবামূলক প্রতিষ্ঠান অংকোলিংক।
বহুগুণে গুণান্বিত ডা. নাথ — সুলেখক, গবেষক, সঙ্গীতজ্ঞ, সুগায়ক, সু-চিত্রক, সু-জ্যোতির্বিদ্যা চর্চাকারী। চিকিৎসা বিষয়ক গবেষণা গ্রন্থের জন্য পেয়েছেন রবীন্দ্র পুরস্কার। অন্তত ১২খানি গ্রন্থের রচয়িতা। সঙ্গীতে মান্না দে এবং বিমান মুখোপাধ্যায়ের প্রত্যক্ষ শিষ্য। নজরুল-সঙ্গীত গায়ক হিসেবে বিভিন্নভাবে সম্মানিত। শুধু সংগীত নয়, তিনি অন্যতম নজরুল গবেষকও বটে। ‘কলকাতায় নজরুল’ শীর্ষক পুস্তক আছে তাঁর। এছাড়াও অঙ্কন শিল্পী হিসাবে বিশেষ সমাদৃত। নবান্নসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সভাঘরের দেওয়ালে শোভিত হচ্ছে তাঁর অঙ্কিত তৈলচিত্র।

মাত্র পঁচাত্তরোর্ধ্ব বয়সে প্রবীণ কিন্তু অন্তরে পূর্ণ নবীন ডা. শঙ্কর কুমার নাথ একজন মানব দরদী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। প্রায় প্রতিদিনই এখানে ওখানে ক্যান্সার সচেতনতা সহ নানা বিষয়ে চলতে থাকে তাঁর বক্তৃতা ও আলোচনা।
“গ্রেস কটেজ স্মারক বক্তৃতা – ১”
তাং: ২৮ নভেম্বর, ২০২৫, শুক্রবার ।
সময় : বৈকাল ৩-০০ টা ।
স্থান : গ্রেস কটেজ, পাওয়ার হাউস, কৃষ্ণনগর, নদীয়া ।
আলোচনার বিষয় :
আমাদের খাদ্যাভ্যাস ও ক্যান্সার থেকে মুক্তি পাবার উপায় ।
আলোচক : ডা. শঙ্কর কুমার নাথ ।
ভূতপূর্ব সিনিয়র অঙ্কোলজিস্ট, আরজি কর হাসপাতাল; প্রতিষ্ঠাতা সভাপতি, অঙ্কোলিংক সোসাইটি; চিকিৎসা বিভাগীয় সেক্রেটারি, এশিয়াটিক সোসাইটি।
সকলকে জানাই সাদর আমন্ত্রণ ।
সপরিবার, সবান্ধব ।
আসুন, আগামী ২৮শে নভেম্বর – ২০২৫, শুক্রবার বিকেল বেলাটা আমরা এই সুরসিক গুণী মানুষটির সঙ্গে কাটাই।
