আমরা উন্নয়ন বিরোধী নই…
উন্নয়ন আমরাও চাই…
চাই সুস্থায়ী উন্নয়ন….
কিন্তু তথা কথিত উন্নয়ন এর নামে জাতীয় সড়ক চওড়া করা হবে… এর জন্য চালসা গোলাই থেকে শুরু করে ময়নাগুড়ি বিডিও অফিস পর্যন্ত ৩৮ কিমি রাস্তায় কম করে সরকারি তথ্য অনুযায়ী (বেসরকারি মতে আরও বেশি ) ৪৭০ টি গাছ কাটা পড়বে…. উত্তরবঙ্গের জৈব বৈচিত্র আবার সংকটের মুখে পড়বে… তাছাড়া এই দীর্ঘ পথে চালসা, মঙ্গলবাড়ি, লাটাগুড়ি, বৌল বাড়ি, ময়নাগুড়ি প্রভৃতি ছোট বড় জনপদের বহু ঘুমটি ও ছোট বড় ব্যবসায়ী উচ্ছেদ হবেন।
এরই প্রতিবাদে গতকাল ২৬শে জুলাই ‘২০২৫ জলপাইগুড়ি ওয়েলফেয়ার আরগানাইজেসন এর নেতৃত্বে প্রত্যুষা, গ্রিন লেভেল ওয়েলফেয়ার আরগনাইজেসন, মালবাজার ও চালসা নেচার স্টাডি গ্ৰুপ,জল -জঙ্গল -জীবন বাঁচাও সমিতি, জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাব প্রভৃতি স্বেচ্ছাসেবী সংগঠন, এছাড়া বহু সংবেদনশীল মানুষদের নিয়ে লাটাগুড়ি তে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এরই সঙ্গে পুরো ৩৮ কিমি পথ জুড়ে বিভিন্ন ছোট বড় জনপদ গুলোতে স্থানীয় মানুষ এবং ব্যবসায়ী সমিতি গুলোর সঙ্গে তাঁদের প্রতিক্রিয়া জেনে আগামীদিনে আরও বড় আন্দোলন এর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উত্তর বঙ্গের জল, জঙ্গল, জমি, মানুষের জীবন ও জীবিকার অধিকার সুরক্ষিত রাখতে একটি গণ কনভেনশন এর ডাক দেওয়া হয়েছে আগামী ১৭ই আগস্ট ‘২০২৫ -রবিবার…. স্থান : জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেসন, সময় : বিকাল ৪টা
অনুরোধ সকল স্তরের মানুষ এই কনভেনশনে এসে নিজেদের মতামত রাখুন এবং এই আন্দোলন কে আরও শক্ত করুন….কারণ নির্মল বাতাস, বিশুদ্ধ পানীয় জল, নির্ভেজাল খাওয়ার, অনুকূল আবহাওয়ায় বসবাস করার অধিকার আমার আপনার সবার।
=============================
নিজস্ব প্রতিবেদন, বিজ্ঞান দরবার
