Posted on: July 7, 2024 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

বিরাটি (উ.24পরগণা) অঞ্চলের চারটি স্কুলের শতাধিক পড়ুয়াকে নিয়ে বিরাটি হাই স্কুলে পালিত হল বিশ্বপরিবেশ দিবস। অনুষ্ঠানটির যৌথ উদ্যোক্তা ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স, ইন্ডিয়া (NASI) র কোলকাতা শাখা এবং পিপলস অ্যাসোসিয়েশন ফর সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট (PASE)। উদ্বোধন করেন বিশিষ্ট বিজ্ঞানী তথা পেসের সভাপতি অশোক কান্তি সান্যাল।

ভূমিক্ষয়রোধ, খরারোধে বনসৃজনের প্রয়োজনীয়তা এবং জল সংরক্ষণ ও তার সঠিক ব্যবহারের গুরুত্ব স্লাইড সহযোগে ব্যাখ্যা করেন বিজ্ঞানী চিত্রা মন্ডল এবং অধ্যাপিকা পৃথা ভট্টাচার্য। আলোচনায় অংশ নেন নাসীর সভাপতি ড. হেমন্ত কুমার মজুমদার, পেসের সচিব অধ্যাপক প্রদীপ কুমার দাস। 

  ছিল পড়ুয়াদের জন্য তাৎক্ষনিক বক্তৃতা এবং ক্যুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন সন্দীপ সেন, হিমাদ্রী শেখর দাস, নিমাইনাথ মজুমদার ও সুকুমার বেরা, ধ্রুব চক্রবর্তী। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক সিদ্ধার্থ জোয়ারদার।

 অনুষ্ঠানে বিরাটি হাইস্কুলের প্রধান শিক্ষক ভাস্কর ভট্টাচার্যের উপস্থিতিতে মহাজাতি বালিকা বিদ্যামন্দির, হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়, নবজীবন বিদ্যালয় এবং বিরাটি হাইস্কুলের পঞ্চাশজন পরিবেশরক্ষার শপথ নেয়।

বিশ্ব পরিবেশ দিবস 

বিরাটি হাই স্কুল 

PASE ,NASI

World Environment Day

সংবাদ দাতা হিমাদ্রী দাস


Spread the love

Leave a Comment