Posted on: February 13, 2024 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

দিনটি ছিল ৩রা অক্টোবর২০২৩ … রাত থেকে ৪ঠা অক্টোবর ২০২৩ বুধবার সকাল পর্যন্ত প্রায় আট ঘন্টায় মেঘভাঙ্গা
বৃষ্টিপাতের ঘটনা ঘটে। এই স্বল্প সময়ে উত্তর সিকিমের লোনাক হ্রদের উপর
মেঘভাঙ্গা বৃষ্টিপাতের ঘটনাটি ঘটে। এতে ঐ সময়ে ৪০.৯ মিমি. বৃষ্টিপাত হয়।
যেখানে স্বাভাবিক বৃষ্টিপাত হল ৮.৬ মিমি.। স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ গুণ বেশী
বৃষ্টিপাতের জলের চাপে লোনাক হ্রদের জমা হিমবাহ ভেঙ্গে পরে নিম্নবর্তী ১৫ ফুট
নীচে অবস্থিত চুংথাম জলাধারে। যা ছিল এই জলাধারের ধারণ ক্ষমতার বাইরে।
চুংথাম জলাধারের বাঁধ ভেঙ্গে নিম্নবর্তী চুংথাম জলবিদ্যুৎ কেন্দ্রটি ক্ষতিগ্রস্থ করে
প্রবল বেগে জল নামতে থাকে তিস্তা নদীতে। এর ফলে তিস্তা নদীর জলস্তর ১৫-২০
ফুট উচ্চতা বেড়ে যায় এবং হরপা বান রূপে পাহাড়ী খাত বরাবর তিঙ্গ সব কিছু
ধুয়ে-মুছে নিম্ন দিকে নামতে থাকে।

যার ফলে তিস্তা নদীর দুই তীর বরাবর ভয়ঙ্কর ক্ষতি হয় এই মেঘভাঙ্গা
বৃষ্টিতে হরপা বান তৈরি হয়।
লোনাক হ্রদের আয়তনের চেয়ে জলের পরিমাণের তুলনায় বহুগুণ বেড়ে যায়।
এরপর চুংথাম জলাধার ভেঙ্গে যায়। সিংতামের কাছে বারডাংয়ে সেনাবাহিনীর ব্যারাক ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়।
২৩ জন সেনা নিখোঁজ হয়। সেনাবাহিনীর গাড়ি, গোলা বারুদ, সরঞ্জাম ভেসে
যায়।
তিস্তা বরাবর আনুমানিক ১১টা সেতু ভেসে যায়।
দশ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন অংশ নষ্ট হয়ে যায়।
প্রায় ২৫০০০ মানুষের বাড়িঘর ভেঙ্গে যায়।
প্রায় ৩০০০ পর্যটক বিভিন্ন স্থানে আটকে পড়ে যান।
রাত্রি ২টায় হরপা বানের ঘটনাটি ঘটায় লোকজন ঘুমের মধ্যেই দুর্ভাগ্যজনক ভাবে ভেসে যান।
৬২ জন নিখোঁজ এবং নিহত হন ৫৬ জন।
সিকিম ও উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা জুড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। পর্যটন শিল্প পুরোপুরি বন্ধ হয়ে যায়।

 

বিপর্যয়ের কারণ :

আমরা যদি এই বিপর্যয়ের সঠিক কারণ অনুসন্ধান করতে চাই তাহলে বুঝতে হবে যে এই বিপর্যয়ের বীজ বহু আগেই বপন করা হয়েছিল তথাকথিত উন্নয়ের নামে। ২০১৩ সালে হায়দ্রাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের আবহ বিজ্ঞানীরা জানিয়েছিলেন যে লোনাক হ্রদ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ।উপযুক্ত পদক্ষেপ এর জন্য সতর্ক করেছিলেন।
২০১৯ সালে বেঙ্গালুরুর আই আই এস এর হ্রদ বিজ্ঞানীরাও সাবধানী বার্তা দিয়ে জানিয়েছিলেন হিমবাহের গলনের ফলে বছর বছর হ্রদের আয়তন অস্বাভাবিক ভাবে দ্রুত হারে বাড়ছে যা হ্রদের জল ধারণ ক্ষমতার বাইরে।
পার্বত্য অঞ্চলে মেঘভাঙ্গা বৃষ্টিপাতের
ঘটনা ঘটেই থাকে। আমরা যতই বলি কিংবা সরকারি বিবৃতি যাইহোক না কেন এবারের এই বিপর্যয়ের পিছনে প্রকৃতির সাথে সাথে
মানুষের তথাকথিত উন্নয়ন যুক্ত রয়েছে। বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশ দূষণের প্রভাব পৃথিবীর
সর্বত্র পড়ে। ভারত ও চীন দুটি নব্য শিল্পোন্নত রাষ্ট্র। জীবাশ্ম জ্বালানী ব্যবহারের
দুটি দেশই অগ্রগণ্য রাষ্ট্রগুলির মধ্যেই পড়ে। সিকিম রাজ্যটি ভারতের উত্তর-পূর্ব
প্রান্তে চীন সীমান্তে অবস্থিত। বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণের প্রভাব এই পার্বত্য
রাজ্যটির জলবায়ুতে পড়েছে। পার্বত্য উপত্যকায় মেঘের প্রবল জলীয় বাষ্প আনয়ন
এবং দ্রুত ঘনীভবনের মাধ্যমে এই মেঘভাঙ্গা বৃষ্টির সৃষ্টি হয়েছে। সিকিম রাজ্যটি
নবীন ভঙ্গিল পর্বতমালা হিমালয়ের কোলে অবস্থিত হওয়ায় নরম এবং ভঙ্গুর মৃত্তিকা
স্তর দ্রুত ক্ষয় হয়ে কাদার ধসে পরিণত হয়েছে। হিমালয়ের কোলে যে স্থানে সিকিম
অবস্থিত সেটা তীব্র ভূমিকম্প প্রবল অঞ্চলে অবস্থিত। এছাড়া নব্য ভঙ্গিল ও
পর্বত হিমালয়ের গঠন প্রক্রিয়া এখনো শেষ না হওয়ায় অঞ্চলটি এখনো স্থির হয়নি। বলাবাহুল্য
অস্থির অবস্থায় রয়েছে।
এছাড়া এর মধ্যে যুক্ত হয়েছে মানুষের কার্যকলাপ। এই অস্থির
অঞ্চলে চলছে নানা স্থাপনার কাজ। এই অঞ্চলে তিস্তার উপর চলছে অসংখ্য নদীবাঁধ
জলাধার, জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার কাজ। ২০০৪ সালে তিস্তা নদীকে কেন্দ্র
করে বিভিন্ন স্টেজের প্রায় ৪৭টি জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার প্রকল্প হাতে নেওয়া হয়। এর মধ্যে
৯টির কাজ সম্পন্ন হয়ে চালু হয়ে গেছে, এখনো ১৫টির কাজ চলছে।
সিকিমে জনসংখ্যা বৃদ্ধিজনিত কারণে অসংখ্য বাড়িঘর, রাস্তাঘাট, রেললাইন
গড়ে তোলা হচ্ছে পাহাড় কেটে। পর্যটন শিল্পের প্রসারের জন্যও চলছে বনভূমি ও
পাহাড় কেটে হোটেল, রেষ্টুরেন্ট, মোটেল, হোম স্টে গড়ে তোলার কাজ।নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে সেনার সুবিধার্থে তৈরি চলছে বিরাট চওড়া সড়ক পথ ও পাহাড় কেটে টানেল নির্মাণ।

 

তাহলে কি করণীয়:

# সাধারণত মেঘভাঙ্গা বৃষ্টির পূর্বাভাস দেওয়া এখনো সম্ভব
নয় তাই কিছু ব্যবস্থা গ্রহণের দ্বারা মেঘভাঙ্গা বৃষ্টির ক্ষয়ক্ষতি কমানো যেতে পারে। এর জন্য উন্নত
প্রযুক্তিবিদ্যা ব্যবহারের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস দেবার ব্যবস্থা করা। মেঘভাঙ্গা বৃষ্টিপাত সম্ভাবনাময় অঞ্চল এবং তার প্রভাবিত অঞ্চলগুলির
চিহ্নিতকরণ।
# পার্বত্য অঞ্চলে বসতি, রাস্তাঘাট তৈরীর স্থান সঠিক বিবেচনার মাধ্যমে নির্বাচন
করা এবং বিজ্ঞান সম্মত উপায়ে নির্মাণ করা পরিবেশের কথা মাথায় রেখে।

# পার্বত্য অঞ্চলে জল নির্গমন প্রণালী, ঝোড়া সমূহকে সংস্কার করা।
# পার্বত্য অঞ্চলে নির্মাণ কাজে বিস্ফোরক ব্যবহারের পরিবর্তে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেওয়া।
# পার্বত্য অঞ্চলে যত্রতত্র নোংরা আবর্জনা ফেলার জন্য ডাম্পিং স্থল না তৈরী করা।নির্দিষ্ট স্থানে নোংরা আবর্জনা ফেলার ব্যবস্থাপনা গড়ে তোলা।
# পার্বত্য অঞ্চলে পারত পক্ষে জলাধার তৈরি না করা …যদি করতেই হয় তাহলে বড় বড় জলাধার তৈরী না করে ক্ষুদ্র ক্ষুদ্র জলাধার তৈরী করা। বড় বড় জলাধার গুলো কে ভেঙে ফেলা।
# পার্বত্য অঞ্চলের যত্রতত্র হোটেল, রেস্তোরা, মোটেল, হোম স্টে স্থাপন না করা।
# বিপর্যয় মোকাবিলা করার দল গঠন করা স্থানীয় পর্যায়ে।
# পার্বত্য অঞ্চলের বিপর্যয় বিষয়ে স্থানীয় লোকদের মতামত নেওয়া ও নিয়মিত তাদের সচেতন করা।
# স্থানীয় আক্রান্ত মানুষদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করা।
# বিপর্যয়ের সময় খাবার, জল, বাসস্থান, অতি প্রয়োজনীয় দ্রব্যাদি এবং ঔষুধের ব্যবস্থা রাখা।
বিপর্যয় পরবর্তী সময়ে পুনর্বাসন ও কাজের ব্যবস্থা করা।
# সম্ভাবনাময় স্থানীয় সকলের জন্য বিপর্যয় বীমা চালু করা।
# বাঁধ, জলাধার, জলবিদ্যুৎ কেন্দ্র, রেললাইনের মত বড় বড় প্রকল্প তৈরী
করার ক্ষেত্রে পরিবেশবিদ, ভূ-তত্ত্ববিদ, ভূগোলবিদদের সামাজিক কর্মকর্তাদের
পরামর্শ গ্রহণ। আধিকারিকদের চাইতে বিশেষজ্ঞ ব্যক্তিদের মতামত বেশি গুরুত্ব দেওয়া।
শেষে বলি নদীকে নদীর মত বইতে দিতে হবে তাহলেই বোধয় এই বিপর্যয় গুলো রোখা সম্ভব।

 

 

তথ্যসূত্র :

1.Sikkim at risk of devastating floods from glacial lake
Basu, Down to Earth, February 2013
2.Glacial lake keeps disaster managers on toes in Sikk
Down to Earth, September
2018

3.বিপন্ন তিস্তা, ক্রোর পত্র; উত্তর প্রসঙ্গ ; উৎসব সংখ্যা ১৪৩০
4.উইকিপিডিয়া: তিস্তা
5. সাম্প্রতিক অতীতের প্রকাশিত বিভিন্ন সংবাদ পত্র পত্রিকা

 

 

 

লেখক : ড. রাজা রাউত , পরিবেশ কর্মী ও বিজ্ঞান লেখক৷ জলপাইগুড়ি সায়েন্স ক্লাবের সম্পাদক মো: ৯৪৭৪৪১৭১৭৮


Spread the love

Leave a Comment