Posted on: September 9, 2023 Posted by: admin Comments: 0
Spread the love

লিখেছেন: প্রবীর বসু

ব্রহ্মপুত্রের উপনদী তিস্তা উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নদী। তিস্তা নদীর জন্ম সিকিম হিমালয়ের পায়োহনরি হিমবাহের ৭২০০ মিঃ উচ্চতায়। ঐতিহাসিক ডঃ নীহাররঞ্জন রায় বলেন দিস্তাং বা তিস্তা নামটির সংস্কৃত রূপ হল ত্রিস্রোতা অর্থাৎ যার তিনটি স্রোত। এই তিনটি স্রোতের সব থেকে পূর্বদিকে করতোয়া, মধ্যবর্তীর নাম আত্রাই আর পশ্চিমদিকের স্রোতটির নাম পুনর্ভবা। তিস্তায় প্রায়ই বন্যা হয় বলে একে বলা হয় ত্রাসের নদী। তিস্তা খুব শক্তিশালী পাহাড়ি নদী। তাই নদীর দুপাশের দেওয়াল খুবই খাঁড়া। কোথাও কোথাও পাহাড় থেকে ৩/২ কিমি নীচে নদী দেখতে পাওয়া যায়। তিস্তা নদীর দৈর্ঘ্য ২০৯ কিমি, অববাহিকার আয়তন ১২.080 সেবক পেরোতেই তিস্তার সঙ্গে পরিচয়। তিস্তার ভয়ংকর মনোরম দৃশ্য দেখতে দেখতেই পর্যটকের দল উত্তরবঙ্গ ভ্রমণ শুরু করেন। সেজন্যই উত্তরবঙ্গ ভ্রমণে তিস্তার প্রতি পর্যটকদের ভালোবাসা যেন কিছুটা বেশি। কবির ভাষায় তিস্তা, তোর্সা, আর বালাসনের সঙ্গে খেলতে খেলতেই তো গড়ে উঠেছে উত্তরের জনবসতি। 110বর্গ কিমি। উত্তরবঙ্গ ভ্রমণার্থী পর্যটকের দলের পাহাড়ি পথের শুরুতেই নদীর প্রতি ভালোবাসা মানুষের জন্মগত। রবীন্দ্রনাথ বাংলাদেশের শিলাইদহের বাড়িতে থেকে পদ্মার উপর বোটে দীর্ঘ সময় কাটাতেন। তাঁর কথায়, ‘আমরা যে ডাঙ্গার উপর বাস করি, সে ডাঙ্গাতো নড়ে না, স্তব্ধ হয়ে পড়ে থাকে। কিন্তু নদীর জল দিন রাত্রি চলে। তাঁর একটা বাণী আছে। তাঁর ছন্দের সঙ্গে আমার রক্ত চলাচলের ছন্দ মেলে, আমাদের মনে নিরন্তর যে চিন্তাস্রোত বয়ে যাচ্ছে সেই স্রোতের সঙ্গে তার সাদৃশ্য আছে— এই জন্য নদীর সঙ্গে আমার এত ধারণা ভাব।’

উত্তরবঙ্গে বহু নদী। যেমন তিস্তা, জলঢাকা, তোর্সা, রায়ডাক, কালজানি, মহানন্দা, মেচি প্রভৃতি। এগুলি সবই পার্বত্য নদী। বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ওসব নদী ভীষণ আকার ধারণ করে। বিশেষ করে তিস্তা নদী। তিস্তা নদীকে ‘তিস্তা বুড়ি’ দেবীরূপে পুজো করা হয়। জলপাইগুড়ি জেলার রাজবংশীদের কাছে এই নদী গঙ্গার মতো অতি পবিত্র।

বর্তমানে তিস্তা কিন্তু ত্রিধারায় আর প্রবাহিত নয়। সিকিমে পার্বত্য প্রভাবে লাচেন ও লাচুং নামক দুটি পাহাড়ি নদীর মিলনে তিস্তার জন্ম। এরপর পশ্চিম সিকিমের প্রান্তিক শহর রংপো পেরিয়ে গভীর গিরিখাতের মধ্যে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তিস্তা। ভূবিজ্ঞানীরা তিস্তা নদীর অববাহিকাকে তিন ভাগে ভাগ করেছেন। এক পার্বত্য, দুই সানুদেশীয় আর তিন নিম্ন।

দার্জিলিং জেলায় বেশ কিছু উপনদী মিলেছে তিস্তায় যেমন রানজো নালা, সিতিখোলা, কালিঝোর, সেবক খোলা, সিরিখোলা, রঙ্গিত, রাম্মাম, ছোট রঙ্গীত প্রভৃতি। দার্জিলিং জেলায় তিস্তার আরো তিনটি উপনদী আছে। রঙ্গীত, ছোট রঙ্গিত আর রাম্মাম। রঙ্গীত নদী দার্জিলিং জেলায় প্রবেশ করে এখানে রাম্মাম ও ছোট রঙ্গীতের সঙ্গে মিলিত হয়ে তিস্তা বাজারের কাছে প্রবলবেগে মিলিত হয়েছে তিস্তার সঙ্গে। সঙ্গমস্থলে দেখা যায় তিস্তার ঘোলা জল আর রঙ্গীতের স্বচ্ছ সবুজাভ জল। এরপর জলপাইগুড়ি জেলার সমভূমিতে পৌঁছে দক্ষিণ পূর্বমুখী হয়ে জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। জলপাইগুড়ি শহরের কাছে করলা নদী মিশেছে তিস্তার সঙ্গে।


Spread the love

Leave a Comment