Posted on: November 30, 2025 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

নাহ – ‘গাছের প্রাণ’ আছে – এ ব্যাপারটা জগদীশ বসু ‘আবিষ্কার’ করেন নি … আবাহমান কাল ধরেই মানুষ সেকথা জানে।

জগদীশ বসু গাছপালা নিয়ে কাজ করেছেন – তার সেইসব গবেষোণার মূল লক্ষ্য ছিল ; প্রাণী ও উদ্ভিদের জীবনের মধ্যে কতটা প্রভেদ আর কতটা মিল আছে, তা খুঁজে বার করা। রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখা, জগদীশ বসুর একটি চিঠি থেকে উদ্ধৃতি দিচ্ছি –

Royal Institution of Great Britain
৮ই নবেম্বর ১৯০১
বন্ধু
…কতদিন হইল আমার এক বক্তৃতার সময় বলিয়াছিলাম যে – There is absolutely a continuity of phenomena starting from the animal tissue , passing through the traditional vegetable , to the inorganic metal . You can not draw a dividing line…
                                         তোমার জগদীশ

গাছেদের এইসব গুণাগুণ মাপজোপ করার জন্য যন্ত্রপাতি দরকার। কিন্তু সাধারণ যন্ত্রে গাছের অল্পস্বল্প পরিবর্তন মাপা যায় না। এই কাজের জন্য অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন, অতি সূক্ষ যন্ত্রপাতির প্রয়োজন। অথচ সেসময় পৃথিবীতে ঐ জাতীয় যন্ত্রপাতি আবিস্কৃত হয়নি।

জগদীশ বসু নিজেই আশ্চর্য রকমের সূক্ষ আর অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন, বহু যন্ত্র আবিস্কার করেন। তারপর ঐ সব যন্ত্রের দ্বারা, নিজের গবেষণায় সাফল্য লাভ করেন। তাঁর তৈরী নানা যন্ত্র সেই যুগের বিস্ময় …
এর আগে উনি সম্পুর্ণ অন্য বিষয়- বেতার তরঙ্গ নিয়ে গবেষণা করেছেন।
১৮৯৪ সালের নভেম্বর মাসে –কলকাতার টাউন হলে, জগদীশ বসু, তার হাতে তৈরী যন্ত্র দিয়ে – বেতার যোগাযোগ, প্রদর্শণ করে দেখান।অর্থাৎ বেতার তরঙ্গের মাধ্যমে, তথ্যের আদান প্রদান করে দেখান।

বিশ্বের ইতিহাসে সেই প্রথম এরকম ঘটল।
বেতার যোগাযোগের তিনিই পথিকৃত ।
বিশ্বে বেতাররের জনক হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন মার্কনি। জগদীশ বসুর, এই প্রদর্শনের অল্প কিছুদিন পরে, মার্কনি তার গবেষণায় সাফল্য লাভ করেন, এবং ‘বেতার যোগাযোগ’ করে দেখান ।
১৯০৯ সালে মার্কনি এর জন্যে নোবেল পুরস্কার পান।

এমন মণীষার বৈজ্ঞানিক কাজকর্মের কথা , আমাদের মত সাধারণ মানুষের পক্ষে বোঝা হয়ত কঠিন।
কিন্তু তার এই কাজের বাইরে বহু লেখা আছে – ভাবনা আছে – সেগুলিআমাদের মত মানুষেরা পড়তে পারি।
যেমন ওনার লেখা ‘অব্যক্ত’ বইটি। এর ভূমিকায় উনি লিখছেন –-
“ভিতর ও বাহিরের উত্তেজনায় জীব কখনও কলরব কখনও আর্তনাদ করিয়া থাকে। মানুষ মাতৃক্রোড়ে যে ভাষা শিক্ষা করে সেই ভাষাতেই সে আপনার সুখ-দুঃখ জ্ঞাপন করে। প্রায় ত্রিশ বৎসর পূর্ব্বে আমার বৈজ্ঞানিক ও অন্যান্য কয়েকটি প্রবন্ধ মাতৃভাষাতেই লিখিত হইয়াছিল। তাহার পর বিদ্যুৎ-তরঙ্গ ও জীবন সম্বন্ধে অনুসন্ধান আরম্ভ করিয়াছিলাম এবং সেই উপলক্ষ্যে বিবিধ মামলা-মোকদ্দমায় জড়িত হইয়াছি। এ বিষয়ের আদালত বিদেশে; সেখানে বাদ প্রতিবাদ কেবল ইয়োরোপীয় ভাষাতেই গৃহীত হইয়া থাকে। এদেশেও প্রিভি-কাউন্সেলের রায় না পাওয়া পর্য্যন্ত কোন মোকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তি হয় না।

জাতীয় জীবনের পক্ষে ইহা অপেক্ষা অপমান আর কি হইতে পারে ? ইহার প্রতিকারের জন্য এদেশে বৈজ্ঞানিক আদালত স্থাপনের চেষ্টা করিয়াছি। ফল হয় ত এই জীবনে দেখিব না। প্রতিষ্ঠিত বিজ্ঞান-মন্দিরের ভবিষ্যৎ বিধাতার হস্তে !…”

এমন সব বই, লেখাপত্র সম্ভব হলে – আমাদের একবার পড়া দরকার … আজ জগদীশ বসুর জন্মদিন – তাই দুচার কথা লিখতে ইচ্ছে হল ।


 

লেখিকা : মৌসুমী চক্রবর্তী, বিশিষ্ট লেখিকা কলকাতা ।


Spread the love

Leave a Comment