বিজ্ঞানকে সমাজমুখী আর সমাজকে বিজ্ঞামুখী করার সর্ববিধ প্রয়াস
১৯৮০ এর ৩১ অক্টোবর আমাদের পথ চলা শুরু হয়েছিল।
দীর্ঘ প্রায় ৪৫ বছর পেরিয়ে গেল। ২০০৫ সালে রাজ্যের সেরা বিজ্ঞান সংগঠন হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞানে প্রযুক্তি বিভাগের থেকে মেঘনাদ সাহা পুরস্কার ।
১৯৮৫ থেকে টানা প্রায় ১৫ বছর বিজ্ঞান মেলা করেছি। প্রথমে ছয় বছর কাঁচরাপাড়া হাইস্কুলে। পরে ভ্রাম্যমান বিজ্ঞান মেলা। প্রথম ছ বছরে [১৯৮৫ থেকে ১৯৯০] কেন্দ্রীয় সরকারের সি. এস. আই. আর [CSIR] থেকে অনুদান পেয়েছি। আমরা বিজ্ঞানমেলা করেছি।
১৯৮৪ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতিবছর প্রকৃতি বিজ্ঞানী গোপাল চন্দ্র ভট্টাচার্য স্মৃতি বিজ্ঞান মনস্কতা প্রসার কর্মসূচি। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে সারাদিনব্যাপী বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ, ছবি, তাৎক্ষণিক বক্তৃতা, পোস্টার প্রদর্শন, কুইজ, হাতে কলমে বিজ্ঞান কর্মশালা, সেমিনার ও পুরস্কার অনুষ্ঠান।

স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে হাতে-কলমে বিজ্ঞান কর্মশালা রাজ্যের বিভিন্ন জেলায় আমরা ধারাবাহিক ভাবে ২০১৮-১৯ সাল থেকে চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে আমাদের পথপ্রদর্শক ছিলেন শ্রদ্ধেয় সমর বাগচী মহাশয়। শ্রী বাগচীর বাড়িতে আমরা বিজ্ঞান দরবারের সদস্যরা ধারাবাহিকভাবে কর্মশালায় অংশগ্রহণ করি এবং কাঁচরাপাড়া অঞ্চলেও সমর বাগচী ও আরো কয়েকজন বিশেষজ্ঞরা বেশ কয়েকবার শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে কর্মশালা করেন। বেশ কয়েক বছর ধরে আমরা বিজ্ঞান দরবারের সদস্যরা স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে হাতে-কলমে বিজ্ঞান চালিয়ে যাচ্ছি । বিজ্ঞানমনস্কতা প্রসারের ক্ষেত্রে হাতে কলমে বিজ্ঞান এই কর্মসূচিটি খুব জরুরী এবং ছাত্র ছাত্রীদেরও এই কর্মসূচিটির প্রতি যথেষ্ট আগ্রহ রয়েছে। আমাদের ইচ্ছে রয়েছে আগামী দিনে প্রতি মাসে আমাদের কার্যালয়ে মাসে একদিন করে হাতে কলমে বিজ্ঞান কর্মশালা আয়োজন করা।
রাজ্য স্তরে বিভিন্ন জায়গায় যৌথ ভাবে বিজ্ঞান আন্দোলন গড়ে তোলার কাজটি আমরা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছি। বিভিন্ন জায়গায় ও বিভিন্ন অঞ্চলে সারাদিনব্যাপী বিজ্ঞান সম্মেলন আয়োজন করা যৌথভাবে বিজ্ঞানের বিভিন্ন কাজকর্ম করার উদ্যোগ নেওয়া।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিজ্ঞান সংগঠন তৈরি করার উদ্যোগও আমরা নিয়েছি অন্তত দশটি বিজ্ঞান সংগঠন আমরা তৈরি করেছি । আগামী দিনে ধারাবাহিকভাবে এই কাজটি আমরা চালিয়ে যাব।
২০১৭-১৮ সাল থেকে আমাদের সদস্যরা প্রতি বছরই উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বছরের বিভিন্ন সময়ে আমাদের সংগঠনের সদস্যরা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকেন। জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাব [JSNC] কুচবিহার বিজ্ঞান চেতনা ফোরাম, হলদিবাড়ি সায়েন্স অ্যান্ড কালচার ফোরাম সহ আরো বিভিন্ন বিজ্ঞান সংগঠন এই কাজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। একটা কথা উল্লেখ করা দরকার বিজ্ঞান তারপরের বিভিন্ন কর্মসূচির সাথে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা খুব সক্রিয় ভাবে যুক্ত থাকেন।


১৯৮০ সাল থেকেই ছাত্র ছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা প্রচার প্রসারের জন্য বিজ্ঞান সেমিনার, প্রদর্শনী বিজ্ঞান দিবস পালন প্রকৃতি পর্যবেক্ষণ শিবির আমাদের নিয়মিত কর্মসূচি।
শুরুতে আমরা একটি দেওয়াল ম্যাগাজিন প্রকাশ করতাম নাম ছিল অন্বেষক। কাঁচরাপাড়া স্টেশনে আমরা লাগাতাম । এই কাজটি আমাদের এক সদস্যা মাননীয় শ্রীমতি মনীষা উকিল লিখতেন। অত্যন্ত ভালো হাতের লেখা। নিয়ম পালটায় পরে আমরা বার্ষিক স্মারক অন্বেষক প্রকাশ করি। অনিয়মিত ভাবে।

১৯৮৪ সাল থেকেই প্রতিবছর আমরা একটি করে বিজ্ঞান পুস্তিকা প্রকাশ করতাম দাম ছিল ৫০ পয়সা কি এক টাকা বা ফোল্ডারটি ১৫ থেকে ২০ হাজার করে ছাপাতাম আপনাদের কাছে খুব গ্রহণযোগ্য ছিল।এটি বিজ্ঞানী গোপাল চন্দ্র বিজ্ঞানমনস্কতা প্রসার কর্মসূচির অংশ। ৩৫ থেকে ৪০ টি পত্রিকা বা ফোল্ডার প্রকাশ করেছি।
২০০৫ সালে মেঘনাদ সাহা পুরস্কার পাওয়ার পরে কুড়ি হাজার টাকা আমি আর্থিক অনুদান পেয়েছিলাম। আমরা বিজ্ঞানের মজা নামে একটি পুস্তিকা প্রিন্টে ছেপেছিলাম ১২ হাজার আর নিউজপ্রিন্টের ছেপেছিলাম কুড়ি হাজার।
আগামী দিনেও সেটি একটি পূর্ণাঙ্গ বই আকারে প্রকাশ করার ইচ্ছা রয়েছে। খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে।

২০০২ সালের শেষের দিকে আমরা চিন্তা করি যে একটি বিজ্ঞান পত্রিকা নিয়মিতভাবে কি করে প্রকাশ করা যায়।। আমরা বিজ্ঞান দরবারে কর্মীরা এই পত্রিকাটি প্রথম শুরু করি ২০০৩ সালে।। RNI থেকে রেজিস্ট্রেশন পেয়ে নাম হয় বিজ্ঞান অন্বেষক ২০০৩ থেকে ১৬ পর্যন্ত এই পত্রিকার সম্পাদক ছিলেন বিজ্ঞানের শিক্ষক শ্রী শিবপ্রসাদ সরদার।
২০০৩ থেকে ১১ পর্যন্ত দাম ছিল এক টাকা ২০১২ থেকে ১৬ দাম ২ টাকা, ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পত্রিকার সম্পাদক এর দায়িত্ব নিয়েছিলেন বিজ্ঞানের শিক্ষক শ্রী তাপস মজুমদার।
২০২৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত পত্রিকার সম্পাদনার কাজের দায়িত্ব নিয়ে চালিয়ে যাচ্ছেন শ্রী প্রবীর বসু। পত্রিকাটির কলেবর বেড়েছে আমরা পত্রিকার গুণমান আরো বৃদ্ধি করতে চাই। আমরা চাই সর্বস্তরের পত্রিকাটি প্রচারে প্রসার জানাতে চাই এই পত্রিকার সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিজ্ঞান সংগঠনের বন্ধুরা বিভিন্ন গুণীজন, বিজ্ঞান লেখক শিক্ষক-শিক্ষিকারা সক্রিয়ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা তিনটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছিলাম নদী, জল এবং জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ। আগামী দিনের পত্রিকা নিয়ে আমাদের যথেষ্ট পরিকল্পনা রয়েছে। প্রত্যাশা করছি। এ বিষয়ে একটি কথা বলা দরকার বিজ্ঞান অন্বেষক পত্রিকা পরিচালনার ক্ষেত্রে বিজ্ঞান অন্বেষক টিম খুব ভালোভাবে কাজ করছে।আমরা সব সময় বিভিন্ন লেখক-লেখিকাদের দের কাছ থেকে সবচেয়ে বেশি সহযোগিতা পেয়ে থাকি । আমাদের আশা আগামী দিনের সহযোগিতা আরো বৃদ্ধি পাবে।

এখানে একটি কথা উল্লেখ করা দরকার, পত্রিকাটি বিজ্ঞান দরবারের মুখপত্র নয়, একথা আমরা বলতে পারি পত্রিকাটি প্রকাশের ক্ষেত্রে বিজ্ঞান দরবারের সদস্যদেরই মুখ্য ভূমিকা। বিজ্ঞান অন্বেষক পত্রিকায় রেজিস্ট্রেশন এবং আইএসএস এর নাম্বার আলাদাভাবেই করেছি এর আর্থিক হিসেব, ব্যাংক একাউন্ট, প্যান কার্ড ও আলাদা।এতে কাজের অনেক সুবিধা হয়। পত্রিকার নিজস্ব একটা ধারা ও তার গতি থাকে। পত্রিকায় বহু মানুষের মতামত, সহযোগিতা খুব জরুরী বিশেষ করে প্রুফ দেখার এর কাজ, ছবি ও ছাপার কাজ। প্রুফ দেখার কাজে বিজয় সরকার, পান্না মানি, রতন দেবনাথ, শিবপ্রসাদ সরদার এদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা।
২০১৭ সাল থেকে পত্রিকার কলেবর গুণমান অনেক বৃদ্ধি পেয়েছে ছাপার ক্ষেত্রে আমরা আমাদের প্রিন্টার রেজ ডট কম এর সুমন রায়ের কথা উল্লেখ করছি। আর DTP এর ক্ষেত্রে আমরা জয়দেব ভট্টাচার্যের নাম উল্লেখ করছি। এরা সকলেই ভীষণভাবে সহযোগিতা করে থাকেন। ছবির ক্ষেত্রে আমাদের লেখকরা খুব ভীষণভাবে সহযোগিতা করে থাকেন। এক্ষেত্রে অনুপ হালদারের নাম যথেষ্ট উল্লেখযোগ্য। এছাড়া আমরা আরো তিনজনের নাম উল্লেখ করতে চাই এরা হলেন ড.রাজা রাউত [জলপাইগুড়ি, JSNC], ড.তপন দাস ও ড. অমিতাভ চক্রবর্তী [ কুচবিহার বিজ্ঞান চেতনা ফোরাম ]।

২০০৮ সাল থেকে আমরা বিজ্ঞান অন্বেষক প্রকাশনার কাজটি শুরু করি।
বিজ্ঞান অন্বেষক প্রকাশনার নিজস্ব ISBN লগ ইন আইডি আছে। এর ফলে আমরা যে সমস্ত বই প্রকাশ করি। প্রত্যেকটি বইয়ের আইএসবি এর নাম্বার রয়েছে ।
২০২৫ এর গোড়ায় আপনার পাঁচটি বই একসাথে প্রকাশ করেছিলাম বইগুলি বেশ জনপ্রিয় হয়েছে ।
আমরা এ বছর আরো পাঁচটি বই প্রকাশ করব।
ইচ্ছে রয়েছে আগামী দশ বছরে আমরা ১০০টি বিজ্ঞানের বই প্রকাশ করব। আগ্রহী লেখক বন্ধুরা আমাদের সহযোগিতা করবেন এ আমরা এই আশা রাখি। এখানে উল্লেখ করা দরকার। কম বয়সী বা উদ্যোগী লেখকরা আমাদের সঙ্গে যোগাযোগ করার আবেদন রাখছি।
সর্বস্তরে বিজ্ঞান চেতনার ও প্রসার এটাই মুখ্য উদ্দেশ্য। আগামী দিনে পথ চলার আরো সুগম হবে এ আশা রাখি সর্বস্তরের মানুষের সহযোগিতা আমরা চাই।
এটি ভাবনার কথা বলে রাখি ।
বিজ্ঞান আন্দোলনের ৫০ বছরের ইতিহাস বিজ্ঞান দরবারের ভূমিকা এবিষয়ে প্রকাশ করার প্রবল ইচ্ছা থাকলো। সকলের সহযোগিতা খুব দরকার ।
জয়দেব দে 79801 21478
আমাদের whatsapp নাম্বার e.Mail ও website দেওয়া থাকলো ।
ড.গোপালকৃষ্ণ গাঙ্গুলি 7980726276
সুরজিৎ দাস 7044213843
বিজয় সরকার 9432335882
নীলরতন চক্রবর্তী 9681916864
পরেশ রায় 9883704778
সুবিনয় পাল 9231545191
অনুপ হালদার 9143264159
পান্না মানি 9433869718
শিবময় দে 9330191138
দেবাশীষ বসু 8017651916
পিনাকী বিশ্বাস 9836415516
E.Mail:
1. bijnandarbar1980@gmail.com
2. bigyan annesak1993@gmail.com
Website:
bigyananneswak.org.in
