তারিখ : ১৬ সেপ্টেম্বর
আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস
ওজোন রক্ষায় বৈশ্বিক অঙ্গীকার : মন্ট্রিয়ল প্রটোকলের সাফল্য ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ ।
প্রতি বছর আজকের দিনে অর্থাৎ ১৬ই সেপ্টেম্বর পালিত হয় আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস। ১৯৮৭ সালের এই দিনে গৃহীত হয়েছিল ঐতিহাসিক মন্ট্রিয়ল প্রটোকল, যা ওজোন স্তর ধ্বংসকারী রাসায়নিকের ব্যবহার বন্ধ করার লক্ষ্যে নেওয়া অন্যতম সফল আন্তর্জাতিক চুক্তি। এই উদ্যোগের ফলে আজ ওজোন স্তর ধীরে ধীরে পুনর্গঠিত হচ্ছে এবং আগামী কয়েক দশকে তা আরও শক্তিশালী হবে বলে বিজ্ঞানীদের পূর্বাভাস।
ওজোন স্তরের গুরুত্ব:
১. সূর্যের ক্ষতিকারক UV-B রশ্মি প্রতিহত করে।
২. মানুষের ত্বকের ক্যান্সার, ছানি, রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাস থেকে সুরক্ষা দেয়।
৩. কৃষি ফসল, সামুদ্রিক প্ল্যাঙ্কটনসহ পুরো খাদ্যশৃঙ্খলকে রক্ষা করে।

আজকের দিনে প্রাসঙ্গিকতা :
যদিও মন্ট্রিয়ল প্রটোকলের সুফল দৃশ্যমান, তবে নতুন কিছু হুমকি সামনে আসছে। বৈশ্বিক উষ্ণায়ন, গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি ও কিছু অঞ্চলে অবৈধ রাসায়নিক ব্যবহারের কারণে ওজোন স্তরের স্থায়ী সুরক্ষা এখনও চ্যালেঞ্জের মুখে।
আমাদের করণীয় :
১.পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার।
২. নিয়মিত বৃক্ষরোপন ও সংরক্ষণের মাধ্যমে পর্যাপ্ত সবুজ পরিবেশের পুনরুদ্ধার
৩.নবায়নযোগ্য শক্তির প্রচলন।
৪.ওজোন-বান্ধব পণ্যের প্রতি সচেতনতা।
৫.আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা।

কিছু প্রশ্ন:
🔹 ওজোন স্তর কোথায়?
বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে (৯০%), পৃথিবীর উপরিভাগ থেকে প্রায় ১৫–৩৫ কিমি (প্রায় ৯-১৮ মাইল) ওপরে।
🔹 কেন ঝুঁকিপূর্ণ?
CFCs, হ্যালন, ও অন্যান্য শিল্প রাসায়নিক ওজোন অণু ভেঙে দেয়।
🔹 মন্ট্রিয়ল প্রটোকল :
১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ – ১৯৭টি দেশ স্বাক্ষরিত। ইতিহাসে সবচেয়ে সফল পরিবেশ-চুক্তি।

বর্তমান অবস্থা :
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ২০৫০ সালের মধ্যে ওজোন স্তর প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে।
——————————————————-
লেখক: পুলকেশ পাড়ই
(সহকারী অধ্যাপক, হুগলি মহসিন কলেজ)
কৃতজ্ঞতা স্বীকার (ছবি সৌজন্য) : গুগল
