#ব্যতিক্রম :
আমাদের প্রিয় শব্দ ‘অরণ্য’। ভারতবর্ষের প্রাচীন ইতিহাস এবং সংকৃতির মধ্যে অরণ্য রক্ষা করার একটি ঐতিহ্য দেখা যায়। কৌটিল্য রচিত রাষ্ট্রনীতির বিষয় গ্রন্থে অর্থশাস্ত্রে যেসব উপায়ের কথা বলা আছে, তাতে বন সংরক্ষণের কথা পাওয়া যায়।
সম্রাট অশোকের পঞ্চম স্তম্ভ অনুশাসনে বনগুলিকে সংরক্ষণাধীন করা হয়েছিল। এখন যারা করম পূজা করছে সেই জনজাতিগোষ্টী আনুমানিক প্রায় ৭৫০ বছর পুর্বে অরণ্য সংরক্ষনের উপর জোর দিয়েছিল। এই পুজার মুল ৪টি বিষয়ের মধ্যে ১ম টি হলো ‘অরণ্য বাঁচাও’ এর লক্ষ্য।


কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বনমহোৎসব নামে এক কর্মসূচী গ্রহন করেছিলেন। তিনি তাঁর ছাত্রছাত্রীদের পুরো আষাড় মাস ধরে বৃক্ষরোপন করার কথা বলেছিলেন। গত শতাব্দীর ৭০ দশকে ব্যাপক বননিধন করতে নামে চেতনাহীন এক শ্রেনির মানুষ।
আশি দশকের গোড়ায় পশ্চিমবঙ্গের বনদপ্তরের কর্মিরা চাকরির বাইরে গিয়ে বনসৃজন করতে মাঠে নামে। নাম দেওয়া হয় অরণ্য পক্ষকাল। এই কর্মিরা দেশকে নতুন পথ দেখায়। এরপর বনদপ্তর সরাসরি একটি শাখা শুরু করে। নাম দেওয়া হয় সামাজিক বনসৃজন প্রকল্প। ১৯৮২ সন থেকে শুরু হয় অরণ্য সপ্তাহ (১৪-২০ জুলাই)। মানুষকে গাছ লাগাতে উৎসাহীত করতে সফল হয় এই প্রকল্প। মানুষকে পাশে নিয়ে মানুষের কল্যাণে বনদপ্তর আজও অক্লান্ত পরিশ্রম করে চলেছে বনসৃজন কর্মসূচিতে।


২০১১ সনে বনদপ্তর অরণ্য সপ্তাহের নাম পরিবর্তন করে রাখে বনমহোৎসব। আগামিকাল থেকে শুরু হবে বনসৃজনের কর্মসূচি। ব্যাপক মানুষ এতে অংশগ্রহন করবে। জাতীয় সম্পদে অরণ্যের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষের সংরক্ষণের চেতনা আর অর্থের লোভ এক্কেবারেই বিপরিতমুখি। তাই আমরা বড়ই বিপদের মধ্যে রয়েছি। তবুও আমাদের সময়ের সাথে সকলকেই দৌড়ে যেতে হবে।


আমাদের মনে রাখতে হবে যে, পৃথিবীতে মানুষ সবার প্রথমে গাছরোপন করেনি। আবার পৃথিবীতে মানুষই একমাত্র পাণী যে গাছ কাটে। গাছ সবাইকে ছায়া দেয় এমনকি কাঠুরিয়াকেও।কোচবিহার জেলায় মাত্র ১.০২% অরণ্য আছে। যেখানে ৩৩% থাকার কথা। তাই দিন হিসাবে নয় সেকেন্ড হিসাবে বিপদ গুনুন।
(🌷উৎসর্গঃ-শ্রীমতি কাকলি ভট্টাচার্য।কোচবিহার)
___________________
লেখক : অরূপ গুহ,
নদী কর্মী, ন্যাস গ্ৰুপ, কুচবিহার
