Posted on: May 28, 2025 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

মাওলিনং হলো ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত একট গ্রাম।এটি মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং “এশিয়া মহাদেশের সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম” হিসেবে পরিচিত। মাওলিনং শিলং থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর ৯০ কি.মি দূরত্বে অবস্থিত।

২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী এই গ্রামের মোট জনসংখ্যা ৫০০জন।

২০১৪ সালের পরিসংখ্যান অনুযায়ী মাওলিনং এ পরিবার আছে ৯৫ টি।স্বাক্ষরতার হার ৯০% ।এই গ্রামের লোকেদের উর্পাজনের প্রধান উৎস হচ্ছে কৃষিকাজ, এবং সুপারি তাদের প্রধান ফসল/শস্য ৷ এই গ্রামে দলবদ্ধ হয়ে খাসিয়া সম্প্রদায়ের লোকেরা বসবাস করে।

খাসিয়া সম্প্রদায়ের বংশপরম্পরা অনুযায়ী, মাওলিনং সমাজে পরিবারের জ্যেষ্ঠ কন্যা মায়ের সকল সহায়-সম্পত্তির উত্তরাধিকারী এবং জন্মসূত্রে সন্তান মায়ের উপাধি লাভ করে।

পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যে মাওলিনং গ্রাম পৃথিবী বিখ্যাত।নির্দিষ্ট দূরত্ব পর পর বাঁশের তৈরি ডাষ্টবিনে ময়লাসামগ্রী জমা করা হয়, এবং তা থেকে জৈবসার প্রস্তুত করা হয়। ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন ডিসকভারি ইন্ডিয়া ২০০৩ সালে এই গ্রামকে এশিয়ার সব থেকে পরিষ্কার এবং ২০০৫ সালে ভারতের সব থেকে পরিষ্কার গ্রাম হিসেবে ঘোষণা করে।

লেখক : বাসিরুল ইসলাম ডোমকল, মুর্শিদাবাদ

[পাঠকের প্রতি বিশেষ অনুরোধ লেখাটি পড়ে অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন ।]

 


Spread the love

Leave a Comment